• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
“মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে টঙ্গীবাড়ির সেরাজাবাদ থেকে ৩০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার” বিয়ে বাড়ির গায়ে হলুদে এলোপাতাড়ি গুলি ক্যামরাম্যানসহ গুলিবিদ্ধ – ৪ বীরগঞ্জে ৪৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক নারীকে ১০ পিস ট্যাপেন্টাডল সহ আটক কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের তিন লাখ ইয়াবা উদ্ধার গাড়ি জব্দ গ্রেফতার ২ লতিফাবাদে ১১০৮ পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ: মাসিক ২,৫০০ টাকা করে ভাতা পাবেন সুবিধাভোগীরা দৌলতপুরে অপরাধীদের আতঙ্কের নাম খসরু নোমান, বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের লাগাম টেনে ধরার ভূমিকায় প্রশংসায় ভাসছে খসরু নোমান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি জেলা পুলিশ অভিযানে মাদক মামলার ও ওয়ারেন্ট ভুক্ত ২৬ জন আসামি গ্রেফতার

ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এর বিরুদ্ধে নৌকায় ভোট প্রার্থনার অভিযোগ

Muntu Rahman / ২৯৭ Time View
Update : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এর বিরুদ্ধে নৌকায় ভোট প্রার্থনার অভিযোগ

আমির হোসেন, স্টাফ রিপোর্টার।

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ সজিব দেব রায়ের বিরুদ্ধে নৌকা প্রতীকে ভোট প্রার্থনার অভিযোগ উঠেছে। এবিষয়ে শনিবার তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের সমাজসেবক শফিকুল ইসলাম স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ পত্র সুনামগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার বরাবর প্রেরণ করা হয়। অভিযোগের অনুলিপি পুলিশ সুপার, তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও তাহিরপুর থানা অফিসার ইনচার্জ বরাবরও প্রেরণ করা হয়েছে।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ সজিব দেব রায় তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিভিন্ন হাটবাজার ও গ্রামে নৌকা প্রতীকের কর্মী সমর্থকদের সাথে দিন রাত ভোট প্রার্থনা করে যাচ্ছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে।
অভিযোগকারী তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের শফিকুল ইসলাম বলেন, ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ সজিব দেব রায় নির্বাচনকালীন তাহিরপুর উপজেলাতে থাকলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অভিযোগ করেছি।
এ বিষয়ে অভিযুক্ত ট্যাকেরঘাট পুলিশ ক্যাম্প ইনচার্জ সজিব দেব রায় বলেন, তিনি নির্বাচন কমিশনের অধীনে আছেন। তিনি নৌকা বা অন্য কোন প্রতীকে ভোট প্রার্থনা করেন নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD