• রবিবার, ১৪ জুন ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে প্রিপেইড মিটারের রাজত্ব-অন্ধকারে হাজারো মানুষের ভোগান্তি, চ্যারিটি ব্লাড ইউনিটের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন তাহিরপুরে ব্যতিক্রমী পারাপার ব্যবস্থা, উঠেছে নানা প্রশ্ন চাঁপাইনবাবগঞ্জে বিএমডিএ’র বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ৫ বছরে ২৭ লাখ গাছ লাগানোর পরিকল্পনা মহিপুরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি’র উদ্বোধন। চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ——–ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী মেধার মূল্যায়নে গ্লোবাল ফোরাম অব কিশোরগঞ্জ: ১৩ কৃতি শিক্ষার্থীকে বৃত্তি ও সম্মাননা প্রদান নির্বাচনী প্রচারণায় ভিন্ন মাত্রা: জালালপুরে আইনজীবী রফিকুল ইসলামের ফ্রি মেডিকেল ক্যাম্প জামালগঞ্জে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট এন্ড ইনোভেশন আইডিয়া শৌকেজিং প্রোগ্রাম অনুষ্ঠিত মহিপুরে ১ কেজি ৫৪০ গ্রাম গাঁজাসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

টাংগুয়ার হাওর বেড়াতে এসে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

Muntu Rahman / ৩০ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুরের টাংগুয়ার হাওরে বেড়াতে এসে পাটলাই নদীর পানিতে পড়ে তামিম আহমেদ(১৬) নামে এক নিখোঁজ পর্যটকের মরদেহ ২৪ ঘন্টা পর উদ্ধার করা হয়েছে।

তামিম আহমেদ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়নের গলুয়া গ্রামের মজিবুর রহমানের ছেলে।

রবিবার(৩১ মে) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীর পারে মদন পুর গ্রামের চরে মরদেহ ভেসে ওঠে।

এর পূর্বে শনিবার(৩০ মে) সকালে সাড়ে ১১টার উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের পাটলাই নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

খোঁজ নিয়ে জানা গেছে,শনিবার সকালে ট্যাকেরঘাট থেকে ৫০-৬০ জনের একটি পর্যটকবাহী নৌকায় করে টাংগুয়ার হাওর রওনা দেয়। পথ মধ্যে শ্রীপুর বাজার এলাকায় হয়ে টাংগুয়ার হাওরে আসা সময় শ্রীপুর বাজার এলাকায় নৌকা থেকে পড়ে যায় তামিম আহমেদ। এর পর থেকে তাকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। তাহিরপুর ও সুনামগঞ্জ থেকে ডুবুরি দল এসে অনেক চেষ্টা করেও তাকে পায়নি। ঘটনার ২৯
ঘন্টা পর রবিবার বিকেলে পাটলাই নদীর পারে মদন পুর গ্রামের চরে মরদেহ ভেসে ওঠলে স্থানীয় এলাকাবাসীর সহযোগিতা নিহতের স্বজনরা উদ্ধার করে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম এর সত্যত্যা নিশ্চিত করেছেন। বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD