• বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

ঝালকাঠি সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সুলতান খানের পক্ষে গণসংযোগ করেন খুলনার বরিশাল সমিতির নেতৃবৃন্দ

Muntu Rahman / ২৫৮ Time View
Update : শনিবার, ১১ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার

ঝালকাঠি সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব সুলতান হোসেন খানের পক্ষে ভোট প্রদানের যৌক্তিকতা তুলে ধরে।ঝালকাঠি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে গতকাল ১০/০৫/২৪ তারিখ সন্ধ্যায় মতবিনিময় করেন,বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি, খুলনার নেতৃবৃন্দ।আসন্ন ও চলমান উপজেলা পরিষদ নির্বাচনে ঝালকাঠি সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী, বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতি খুলনার মেজর ডোনার মেম্বার ও উপদেষ্টা, মোংলা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ ফেডারেশন অব সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব, রোটারি লিডার আলহাজ্ব রোটারিয়ান সুলতান হোসেন খানের পক্ষে গণসংযোগ করার জন্য বরিশাল সমিতির একটি প্রতিনিধি দল অদ্য ১০ মে শুক্রবার ঝালকাঠি গমন করেছেন। সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা মো: ফিরোজ আলম খান এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার এর নেতৃত্বে ১১ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলটি, ঝালকাঠি সদরের চৌমাথা, কামারপট্টি, কুমার পট্টি, তামাক পট্টি, তুলা পট্টি, মুদিপট্টি, বাজার রোড, কালীবাড়ি রোড, স্টেশন রোড, লঞ্চঘাট, ফায়ার সার্ভিস রোডসহ…… বিভিন্ন এলাকায়… চেয়ারম্যান পদপ্রার্থী সুলতান হোসেন খানের দোয়াত – কলম মার্কার পক্ষে লিফলেট বিতরণ সহ ব্যাপক গণ সংযোগ করেন।
প্রতিনিধি দলটি শুক্রবার দুপুরে….. নেছারাবাদ কমপ্লেক্সে পবিত্র জুমার নামাজ আদায় শেষে…. মুসল্লিদের সাথে ব্যাপক গণসংযোগ করেন এবং দোয়াত- কলম মার্কায় ভোট প্রার্থনা করেন। এ সময়ে বরিশাল সমিতির নেতৃবৃন্দ…..নেছারাবাদ হুজুর আলহাজ্ব হযরত মাওলানা খলিলুর রহমান সাহেবের সাথে সাক্ষাৎ করে সুলতান হোসেন খানের পক্ষে দোয়া কামনা করেন।
প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন….. আলহাজ্ব রোটারিয়ান আলতাফ হোসেন, এম এ সালাম, আলহাজ্ব ইঞ্জিনিয়ার কাজী এনায়েত হোসেন, রোটারিয়ান প্রকৌশলী মাহাবুবুর রহমান শামীম, মো: কামরুল ইসলাম, মো: হুমায়ুন কবীর খান, সরদার মিজানুর রহমান, রোটারিয়ান আল-আমিন রাকিব, কামরুজ্জামান রুদ্র, আসাদুজ্জামান রাতুল এবং স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে মনির হোসেন মিন্টু, রনি হাওলাদার প্রমূখ উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঝালকাঠি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করে সুলতান হোসেন খানের পক্ষে ভোট প্রদানের যৌক্তিকতা তুলে ধরেন। ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান সহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD