• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
“মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে টঙ্গীবাড়ির সেরাজাবাদ থেকে ৩০০ পিস ইয়াবাসহ ২ জন গ্রেফতার” বিয়ে বাড়ির গায়ে হলুদে এলোপাতাড়ি গুলি ক্যামরাম্যানসহ গুলিবিদ্ধ – ৪ বীরগঞ্জে ৪৬৪০ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেফতার কুমিল্লা ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেফতার পত্নীতলা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক নারীকে ১০ পিস ট্যাপেন্টাডল সহ আটক কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে ১৫ কোটি টাকা মূল্যের তিন লাখ ইয়াবা উদ্ধার গাড়ি জব্দ গ্রেফতার ২ লতিফাবাদে ১১০৮ পরিবারে ফ্যামিলি কার্ড বিতরণ: মাসিক ২,৫০০ টাকা করে ভাতা পাবেন সুবিধাভোগীরা দৌলতপুরে অপরাধীদের আতঙ্কের নাম খসরু নোমান, বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের লাগাম টেনে ধরার ভূমিকায় প্রশংসায় ভাসছে খসরু নোমান চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা এবং জেলা পুলিশ সুপার ও অফিসার ইনচার্জদের সঙ্গে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটি জেলা পুলিশ অভিযানে মাদক মামলার ও ওয়ারেন্ট ভুক্ত ২৬ জন আসামি গ্রেফতার

ঝালকাঠির চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানকে ২য় বারের মতো শোকজ

Muntu Rahman / ২৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

বরিশালের ঝালকাঠির সদর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করায় আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী খান আরিফুর রহমানকে ২য় বারের মতো কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা নির্বাচন কমিশন।এর আগে গত ৩ মে তাকে শোকজ করা হয়। বুধবার (১৫ মে) বিকেলে  রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহা. আ. ছালেক এ তথ্য নিশ্চিত করেছেন।
শোকজ নোটিশে বলা হয়েছে,গত ১৪ মে ঝালকাঠি পৌরসভার কীর্তিপাশা মোড় এবং রাত ৮ টার দিকে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুলতান হোসেন খানের নির্বাচনি সভা চলাকালে আপনার কর্মী সমর্থকগণ সভার স্টেজ লক্ষ্য করে চেয়ার নিক্ষেপ ও ভাংচুর করেন। চেয়ার নিক্ষেপের ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জনাব সুলতান হোসেন খান এর সভা ভন্ডুল হয়ে যায় এবং তিনিসহ তার ১০ (দশ) জনের অধিক কর্মী আহত হন যারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। আপনার কর্মী। সমর্থকগণ কর্তৃক এহেন আচরণের ভিডিও ও ছবি বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়েছে যা নিম্নস্বাক্ষরকারীসহ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে।
এছাড়াও জাতীয় ও স্থানীয় একাধিক পত্রিকায় এ বিষয়ক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আপনার এই ধরনের আচরণ প্রতিদ্বন্দ্বী প্রার্থীসহ সাধারণ ভোটারদের মধ্যে ভীতির সঞ্চার করছে যা অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের অন্তরায়। এছাড়া গত ৩ মে ২০২৪ তারিখে আপনাকে আচরণ বিধি লঙ্ঘণের জন্য কারণ দর্শানো হয় এবং বিগত ৪ মে এই মর্মে লিখিত অঙ্গিকার করেন যে, আপনি আর কখনও নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘণ করবেন না। তা সত্ত্বেও ঝালকাঠি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর ৭ এর ১(ক) ও ৩১ বিধি সুষ্পষ্ট লঙ্ঘন করেছেন।
এমতাবস্থায়, উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধি লংঘন করায় কেন আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত ব্যাখ্যা আগামী ২৪ ঘন্টার মধ্যে (১৬ মে ২০২৪ তারিখের মধ্যে) নিম্নস্বাক্ষরকারী বরাবর দাখিল করার জন্য অনুরোধ করা হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD