• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্যবসায়ীর উপর হামলার অভিযোগ  বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পালমোনারি রিহ্যাবিলিটেশন বিষয়ে দিনব্যাপী হ্যান্ডস-অন কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া দৌলতপুরে বিয়ের বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ  দৌলতপুরে ফিলিপনগর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আইন শৃঙ্খলা কমির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা” আশুগঞ্জে ৩৮ মামলার আসামি রাসেল ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির উদ্যোগে সোনারগাঁয়ে হিংস্র জন্তু শিয়াল উদ্ধার ও অসুস্থ প্রাণীকে চিকিৎসা এবং উদ্ধার কার্যক্রম কালিয়াকৈরে দৃস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান বাঁশখালীর পুকুরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত সালিসি বৈঠকে দেড় লাখ টাকায় মীমাংসা, চেয়ারম্যান ও মেম্বার খাটুনির মজুরি হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ

জামালগঞ্জে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Montu Rahman / ২৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার::

জামালগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর। আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের হলরুমে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকতা মুশফিকীন নূর উপজেলা প্রশাসনের সার্বিক কর্মকাণ্ডে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে উপজেলাকে সকল ক্ষেত্রে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি শেরে আলম শেরু, সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান,
সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক শাহীন আলম, কোষাধ্যক্ষ মো. বায়েজীদ বিন ওয়াহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্বজিত রায়, দপ্তর সম্পাদক মহসিন কবির, সাহিত্য সম্পাদক নেহার দেবনাথ, নির্বাহী সদস্য, মো. ওয়ালী উল্লাহ সরকার, আব্দুল আহাদ, মো. আখতারুজ্জামান তালুকদার ও
মো. সাইফ উল্লাহ সহ মো. দিল আহমেদ প্রমুখ।

এসময় উপজেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা গত ২৭ মার্চ তিনি সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করার পর ৩ মার্চ জামালগঞ্জে যোগদান করেন। এর আগে তিনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএস ৩৫ তম ব্যাচে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। তিনি হবিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD