• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ছাত্রশিবিরের নোয়াখালীতে বিক্ষোভ মিছিল তথ্য-প্রমাণ ছাড়া মানহানিকর সংবাদ প্রকাশ করা হয়েছে’—আলম সাব্বির দৈনিক এদিন পত্রিকায় তাহিরপুর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সামায়ুন আহমদ। বাদাঘাটে সম্প্রীতি রক্ষায় ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক এমপির ঐতিহাসিক পাগলা মসজিদে দান ও ভক্তির মহোৎসব: ১৩ সিন্দুকে মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা! স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

জয়পুরহাটে গাঁজা ও নেশার ট্যাবলেটসহ গ্রেপ্তার-৫

Muntu Rahman / ১৯৯ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটে র‍্যাবের অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন মাদকব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।

র‍্যাব-৫, সিপিসি-৩,জয়পুরহাটের ১টি চৌকস দল আজ সোমবার দুপুরে জয়পুরহাট সদর থানার ভাদসা গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে উক্ত গুচ্ছগ্রামের রমজান আলীর পুত্র মাদকব্যবসায়ী লিটন মিয়া (৩২), মৃত বাচ্চু মিয়ার পুত্র মনসুর আলী (৩১), আবু কাশেমের পুত্র সাধন হোসেন (২৪), নুরুল ইসলামের পুত্র সাগর হোসেন (২৬) ও শ্রী মংলা কর্মকারের পুত্র শ্রী উজ্জল কর্মকার (৪৩)কে ১৮ গ্রাম গাঁজা ও ০৬ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে। প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়,গ্রেফতারকৃত আসামী লিটন চিহ্নিত মাদককারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে মনসুর,সাধন, সাগর ও উজ্জলের মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী ভীত আসামিদের সোপর্দপূর্বক একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD