• বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুর সীমান্তে সুনামগঞ্জ বিজিবির মেডিক্যাল কেম্পেইন। ডাবের পানিতে চেতনানাশক মিশিয়ে অটোচালককে অজ্ঞান, আন্তঃজেলা প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেফতার কাজীপুরের হারুন অর রশিদ মেম্বার হয়ে জনসেবা করতে চান তাহিরপুরে ২০০ পিস ইয়াবাসহ সাবেক চেয়ারম্যানের ছেলে ও দুই সহযোগী আটক দৌলতপুরে যুবদলের পার্টি অফিসে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তাঁতী দলের সাধারণ সম্পাদক  ভালো নেই চাঁচড়া ট্রাক্টর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ চট্টগ্রাম-পার্বত্য চট্টগ্রামে নতুন দায়িত্বে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নওগাঁর বদলগাছীতে এনসিপির গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবীতে জনসভা। মান্দায় লিজকৃত পুকুর দখলচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রশাসনের হস্তক্ষেপ দাবি দৌলতপুরের হোগলবাড়িয়ায় জনপ্রিয়তায় শীর্ষে সবুর মোল্লা 

জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মোবাইল চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার, ৬৭টি মোবাইল ও ৪টি ট্যাব উদ্ধার

Muntu Rahman / ৩৩২ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪

আমির হোসেন,

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলাধীন জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশিষ ধরের নেতৃত্বে জগন্নাথপুর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে মোবাইল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেন। এ সময় গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে ৬৭টি মোবাইল ও ৪টি ট্যাব উদ্ধার করা হয়। গতকাল বুধবার (৩ জানুয়ারি ২০২৪ খ্রি.) বিকাল ৪টার দিকে জগন্নাথপুর বাজারের পৌর পয়েন্টস্থ মোবাইল মার্কেটের বহুরূপী টেলিকম দোকানে এই অভিযান পরিচালনা করা হয়। মোবাইল চোর চক্রের ৫ সদস্য হলেন জগন্নাথপুর থানার জালালপুর গ্রামের ছামিন উদ্দিনের ছেলে মামুনুর রশিদ (৩৩), সিলেট জেলার গোলাপগঞ্জ থানার মছকাপুর গ্রামের মৃত আব্দুস সালাম ছেলে জাকের আহমদ @ রাজু (৩৩), সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার সোনাপুর গ্রামের লাল মিয়ার ছেলে এমরান আহমদ (৩১), হবিগঞ্জ জেলার আজমীরিগঞ্জ থানার শিবপাশা গ্রামের মুহিবুর রহমানের ছেলে আলমগীর হোসেন (৩৫) এবং মৃত নানু মিয়ার ছেলে মোজাক্কির মিয়া (৩২)। আসামিগণ মোবাইল সার্ভিসিং ব্যবসার আড়ালে পরস্পরের সহযোগীতায় দীর্ঘদিন ধরে চোরাই মোবাইল ক্রয় বিক্রয় করে আসছিল। মোবাইল চোর চক্রের সদস্যরা কয়েক ধাপে কাজটি করে। তাদের একটি টিম শুধু মোবাইল ফোন চুরির কাজটি করে। তারপর একটি টিম এসব চোরাই মোবাইল সংগ্রহ করে মোবাইল সার্ভিসিং দোকানের অসাধু ব্যবসায়ীদের সরবরাহ করে। তারপর ঐসব অসাধু ব্যবসায়ী চোরাই ফোনগুলো সচল অবস্থায় বা যন্ত্রাংশ খুলে তা নিজে বা অন্য অসাধু ব্যবসায়ীদের মাধ্যমে বিক্রি করেন। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে জগন্নাথপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। আসামিদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD