• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

চাঁপাগাছি হাই স্কুলে বার্ষিক ক্রীড়া সহ একগুচ্ছ অনুষ্ঠান

Muntu Rahman / ৭৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার:

দুই দিনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, দেওয়াল পত্রিকা ‘বলাকা’র আনুষ্ঠানিক প্রকাশ, বিভিন্ন প্রদর্শনী ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত হল উত্তর ২৪ পরগণা জেলার রাজারহাট থানার অন্তর্গত চাঁপাগাছি হাই স্কুলে। প্রতিযোগিতার একটি ইভেন্টে বাঁশি বাজিয়ে
জেলার অন্যতম ঐতিহ্যবাহী ষাট বছরের প্রাচীন এই স্কুলে বুধবার অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজারহাট-নিউটাউনের বিধায়ক মাননীয় তাপস চট্টোপাধ্যায় মহাশয়। সংক্ষিপ্ত ভাষণে তিনি বলেন,”আদর্শ মানুষ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম। প্রত্যেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি যেন নিয়মিত খেলার অভ্যাস চালু রাখে।” তিনি আরও বলেন,”আর্থিক অভাব উচ্চ শিক্ষায় অগ্রগতির ক্ষেত্রে বাধা হলে তিনি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে পাশে থাকবেন।”

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিরোজিও মেমোরিয়াল কলেজের বাংলা বিভাগের সহকারী প্রফেসর ড. চৈতালী মুখার্জী, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ কর্মাধ্যক্ষা জাহানারা বিবি, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুদর্শন মাইতি, বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এটিএম সানাউল মোস্তফা, শিক্ষক সাংবাদিক প্রাবন্ধিক কবি তথা এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও প্রাক্তন শিক্ষক মহম্মদ মফিজুল ইসলাম। তিনি তাঁর বক্তৃতায় এই স্কুলে তাঁর ছাত্র ও শিক্ষক জীবনের স্মৃতি রোমন্থন করেন এবং দুটি স্বরচিত কবিতা পাঠ করেন।

আরও উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ আল কোরআন ফাউন্ডেশনের ডিরেক্টর ক্বারী মোঃ জাহিদ আলী, বিশিষ্ট সমাজসেবী আব্দুল জব্বার আইনজীবী রিয়াদ বক্স গাজী ও চিকিৎসক জালাল উদ্দিন আহমেদ এবং দৈনিক আপনজন পত্রিকার সাংবাদিক সাদ্দাম হোসেন মিদ্দে। শিক্ষক আব্দুর রহিম প্রমুখ।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, দু’দিনে এই প্রতিযোগিতায় ৫৪ টি ইভেন্টে চার শতাধিক প্রতিযোগী অংশ গ্রহণ করেছে। এদিন দেওয়ার পত্রিকা ‘বলাকা’র উদ্বোধন করেন ড. চৈতালী মুখার্জী। বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এটিএম সানাউল মোস্তফা জানান, বৃহস্পতিবার অনুষ্ঠানের শেষ দিনে এই বিদ্যালয় থেকে পাশ করা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে কর্মরত ও বিশেষ ও অসামান্য অবদান রাখা শতাধিক কৃতি প্রাক্তনীদের আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে।

সকাল থেকেই ছাত্র-ছাত্রীদের উৎসাহ, উদ্দীপনা ও শৃঙ্খলা ছিল চোখে পড়ার মতো।উপস্থিত সকল অতিথি বিদ্যালয়ের পঠন-পাঠন, বিভিন্ন প্রদর্শনী এবং শিক্ষক শিক্ষিকাদের খেলাধুলার প্রতি তাঁদের প্রচেষ্টাকে ভূয়সী প্রশংসা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD