• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী বিহারী ক্যাম্পের রমজানসহ গ্রেফতার দুই প্রাইভেটকার জব্দ যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান মাকে মারধর হুমকি, ছেলের সাত দিন কারাদণ্ড চাঁচড়া রূপদিয়ায় রাস্তা অনুমোদন বটিয়াঘাটায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদ্বোধন, প্রধান অতিথি আমীর এজাজ খান এমপি ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় এডিস মশার লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করলেন এমপি বুলবুল

Montu Rahman / ৬৮ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বংশবিস্তার রোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় লার্ভা নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় পিটিআই এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ নূরুল ইসলাম বুলবুল ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত মশক নিধন, এডিস মশার লার্ভা ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ থেকে পৌরবাসীকে রক্ষা করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাড়িঘর, ছাদ, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন পানি জমে এডিস মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুজার গিফারী।এতে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর হাফেজ গোলাম রাব্বানী। অনুষ্ঠানে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন কার্যক্রম পরিচালনা করলেই হবে না, পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। বাড়ির ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ড্রাম ও অন্যান্য স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। সম্মিলিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD