• বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
মরদেহ দ্রুত দেশে ফেরত, দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে নিহত প্রবাসী আলমগীরের পরিবারের আকুতি, নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি। তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার তাহিরপুরে মাদকবিরোধী আন্দোলনে নতুন উদ্যোগ, সভাপতি সাজ্জাদ সম্পাদক কাউছার ভেড়ামারার আলোচিত জিকে রেস্ট হাউজ সংলগ্ন কোল নামে খ্যাত জলাশয়ের ইজারা বাতিলের দাবি বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কটিয়াদীতে বিশ্বকাপ ফুটবলের তুমুল উন্মাদনা: পতাকা ও জার্সি বিক্রির ধুম! মহানন্দা ব্যাটেলিয়ন ৫৯ বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয়। কটিয়াদীতে বাবার জানাজার আগে ঢোল-বাঁশি! সমালোচনার ঝড়ে শেষমেশ ক্ষমা চাইলেন ছেলে

চট্টগ্রামের চাক্তাইয়ে ৫০০ বস্তা ভারতীয় চোরাই চিনিসহ ব্যবসায়ী গ্রেপ্তার

Muntu Rahman / ২০১ Time View
Update : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

মোঃহাসানুর জামান বাবু, চট্টগ্রাম থেকে –

অবৈধ পন্থায় আনা ৫০০ বস্তা ভারতীয় চিনিসহ মো. বোরহান আলমদার (২৭)নামের এক অসাধু ব্যবসায়ী’কে বাকলিয়া থেকে আটক করেছে র‌্যাব ৭, চট্টগ্রাম।এ সময় চিনি পরিবহনে ব্যবহৃত লরিটিও জব্দ করা হয়।র‌্যাব- ৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান,গোপন সুত্রের খবরের ভিত্তিতে জানা যায়,কতিপয় অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন মধ্যম চাক্তাই চাউল পট্টি এলাকায় পাকা রাস্তার উপর শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি দল গতকাল ২০ এপ্রিল শনিবার গভীর রাতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ বোরহান আলমদার (২৭), পিতা-মোঃ আমিন শরীফ, সাং-আলমদার পাড়া, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম’কে আটক করে। আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে তার দেখানো ও শনাক্ত মতে একটি লরির ভিতর থেকে ৫০০ বস্তা (২৫ মেট্রিকটন) ভারতীয় চিনি এবং চিনি পরিবহণে ব্যবহৃত ১টি লরি জব্দসহ আসামিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে আরো জানা, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশল অবলম্বন করে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি আমদানি করতঃ অবৈধভাবে মজুদ রেখে অধিক মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক মূল্য ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা।গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD