• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন এনসিপির মুখপাত্র সজীব ভূঁইয়ার পরিবারের সদস্য ও তার নিজ ব্যাংক হিসেবের তথ্য প্রকাশ ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি জনকল্যাণে সমন্বিত পদক্ষেপের প্রত্যয় ব্যক্ত বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সার্কিট হাউজ পাড়ার গরীবের বন্ধু বাবলু মোড়ল কোটি টাকা চাঁদা দাবিতে অপহরণ ৩ দিনে উদ্ধার হয়নি জাহাঙ্গীর জেলা মডেল প্রেসক্লাব-এ সংবাদ সম্মেলন গৃহবধূর ওপর হত্যাচেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা যশোরে চিহ্নিত মাদক কারবারী শিলি বেগম আটক, ১৮ মামলা

গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত ——————

Muntu Rahman / ২০১ Time View
Update : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

মোঃহাসানুর জামান বাবু,চট্টগ্রাম।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, হলুদ সাংবাদিকতা বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে প্রশ্নবিদ্ধ করে। কাজেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করতে হলুদ সাংবাদিকতা প্রতিরোধের কোন বিকল্প নেই। বাংলাদেশের উন্নয়নের জন্য সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। সংবাদে সমালোচনা থাকবে, তবে সেটা গঠনমূলক হতে হবে। সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় আসতে হলে বেশ পড়াশোনা করতে হয়।তিনি আরো বলেন, হলুদ সাংবাদিকতা নিমূর্ল করতে বাংলাদেশ প্রেস কাউন্সিল বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছে। মূলধারার সাংবাদিকদের সংবাদ করতে গিয়ে যাতে অসুবিধায় পরতে না হয় সেজন্য বর্তমানে সাংবাদিক হওয়ার আবেদন করলে তাকে ন্যূনতম স্নাতক পাশ হতে হবে। তাছাড়া যারা স্নাতক পাশ করেনি কিন্তু ৫-১০ বছর ধরে কাজ করছে তাদের ক্ষেত্রে এ নিয়ম শিথিলযোগ্য করা হয়েছে, তবে সেক্ষেত্রে তাদের কাজের শুরুর যোগদান পত্র উপস্থাপিত করতে হবে। এছাড়াও আগামীতে সাংবাদিকতার পেশায় কেউ আসতে চাইলে তাকে পরীক্ষার মাধ্যমে নির্বচন করা হবে, এমন সম্ভাবনার কথাও তিনি সেখানে উল্লেখ করেন।
মঙ্গলবার ১১জুন নগরীর সার্কিট হাউস সম্মেলন কক্ষে চট্টগ্রাম জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত ও জেলা প্রশাসনের সহযোগিতায় “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি এবং প্রেস কাউন্সিল অ্যাক্ট ১৯৭৪-এর আলোকে সাংবাদিকদের করণীয় বিষয়ে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান মো. নিজামুল হক নাসিম ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার রিসোর্স পারসন হিসেবে বক্তব্য উপস্থাপন করেন।
কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদি উর রহিম জাদিদ’র সভাপতিত্বে স্বগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা তথ্য অফিস পরিচালক মোঃ সাঈদ হাসান। এছাড়া চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক বক্তব্য করেন।
এ কর্মশালায় চট্টগ্রাম জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।পরে প্রধান অতিথি তাঁদের সবার হাতে সনদপত্র তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD