• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
তাহিরপুরে জমি বিরোধে মামলা করায় নারীসহ ৬ জনকে কুপিয়ে জখম ‎ তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, প্রেমিক পলাতক,বিয়ে না করলে আত্মহত্যা হুমকি বড়ধুল ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত তাহিরপুর পাটলাই নদী পথে বিআইডব্লিউটি ও টুল টেক্সের নামে অতিরিক্ত চাদাঁবাজি বন্ধের দাবিতে শ্রীপুর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত বদলগাছীতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাপানের প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা উনো ইয়োশিমাসা (UNO Yoshimasa)। বর্ণাঢ্য আয়োজনে মধ্য দিয়ে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শতবর্ষী লাইব্রেরীটিতে সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে হাজার হাজার মূল্যবান বই দৌলতপুরে শরীফ উদ্দিন জুয়েলের মা’এর ১৫ তম মৃত্যু বার্ষিকী পালিত

কোস্ট গার্ডের চলমান অভিযানে কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ!

Zakir Hossain Mithun / ৫৫৯ Time View
Update : সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

কোস্ট গার্ডের চলমান অভিযানে কক্সবাজার টেকনাফের নাফ নদী থেকে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ!

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী আর্মি, বিজিবি, কোস্ট গার্ড, র‍্যাব’সহ বাংলাদেশের পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।

এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফ থানার নাফ নদী থেকে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ সোমবার ১৬ জানুয়ারি ২০২৩ ইং তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান গণমাধ্যকর্মীদের এই তথ্যটি নিশ্চিত করেন।

লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার দিবাগত-রাত অর্থাৎ সোমবার রাত্রি ২-টা ১৫ মিনিটের দিকে কোস্ট গার্ড পূর্ব জোনের অধিনে বিসিজি স্টেশন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে সাবরাং নোয়াপাড়া নাফ নদী এলাকায় মায়ানমার সীমান্ত থেকে একটি ডিঙি নৌকা বাংলাদেশ সীমানার দিকে আসতে দেখা যায়। সীমানা অতিক্রম করায় নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হয়।

ওই সময় কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার জন্য সংকেত দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি বুঝতে পেরে ওই নৌকা থেকে দুইটি হলুদ রংয়ের প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে নৌকাটি দ্রুত মায়ানমার সীমানায় পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা পানি থেকে বস্তা দুইটি উদ্ধার করে। ওই বস্তা থেকে দুই লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা বলেন, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আজ সোমবার (১৬ জানুয়ারি ২০২৩ ইং) বিষয়টি কোস্ট গার্ড কতৃক ই-মেইল যোগে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

RUHUL AMIN, DHAKA-16/01/2023


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD