• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
র‍্যাবের অভিযানে রাজশাহীর কাটাখালী এলাকা হতে ২০ কেজি গাঁজা’সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার  বদলগাছীতে খাড়িতে গোসলে নেমে দম্পত্তির মৃত্যু নওগাঁয় জাতীয়তাবাদী নাগরিক সমাজের উদ্যোগে গাছের চারা বিতরণ , মাছের পোনা অবমুক্ত ও বর্জ্য ব্যবস্থাপনায় সচেতনতা কর্মসূচি “সোনারগাঁও, নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী ১২ মামলার আসামি গিটু হৃদয়ে ভগ্নীপ্রতি রাসেলকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে র‌্যাব-১১ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা, ড্রেজার মেশিন আটক “নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিলাসবহুল গাড়ি হতে ১৪০ কেজি গাঁজাসহ গাড়ী জব্দ করেছে নারায়ণগঞ্জ র‍্যাব-১১ জামালগঞ্জে বদলিজনিত বিদায়ে এসিল্যান্ড মিনহাজুল ইসলামকে সংবর্ধনা চাঞ্চল্যকর “১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রর আনসার সদস্যদের শটগান ডাকাতি” মামলায় লুন্ঠিত আরো১ টি শটগান উদ্ধার পিআইজির প্রশিক্ষণে এমপি আবু সুফিয়ান জাতীয় সংসদে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে প্রস্তাব তোলার প্রতিশ্রুতি কালিয়াকৈরে হানিট্যাপ চক্রের ৪ সদস্য আটক

কোমর ব্যথা নিয়ে আমাদের যত ভুল ধারণা

Zakir Hossain Mithun / ৬২৪ Time View
Update : সোমবার, ২ জানুয়ারী, ২০২৩

কোমর ব্যথা নিয়ে আমাদের যত ভুল ধারণা

হালচাল নিউজ ডেস্ক –
কোমর ব্যথা নিয়ে আমরা সকলেই কম বেশী ভুগে থাকি। সঠিক চিকিৎসা এবং নিয়ম মেনে চললে এটা নিয়ে কোন ঝামেলা পোহাতে হয়না। অথচ এই কোমর নিয়ে আমাদের ভিতর নানা ভ্রান্তি কুসংস্কার ধারণা বয়ে চলেছে। আজ সেই ধারণা নিয়ে আলোচনা করবো-

১। রেস্টঃ আমরা অনেকে বলে থাকি কোমর ব্যথা মানেই বেড রেস্ট । এটা এক ধরনের ক্ষতি , রেস্টে ব্যথা কম লাগতে পারে , তবে ডিস্ক ক্ষতিগ্রস্ত হয়ে যায় , মাসল দুর্বল হয়ে যায়। ফলে ব্যথা আর সারতে চায় না । কোমর ব্যথা হলেই রেস্ট আর ব্যথার ওষুধ, এই রকম ইভিডেন্স আমি কোথাও পাই নাই । যদি কারও কাছে থেকে থাকে , আমাকে পাঠাতে পারেন । তবে হ্যাঁ , হাড় ভেংগে গেলে বা সফট টিস্যূ ইনজুরি হলে অবশ্যই প্রাসঙ্গিক রেস্ট দেওয়া যেতে পারে ।

২। লাম্বার সার্পোটঃ আজকাল কোমর ব্যথা মানেই কোমরের বেল্ট , চেয়ারে বিভিন্ন সাপোর্ট । এই গুলো ইভিডেন্স বিহীন ।বিশেষজ্ঞ চিকিৎসক বা ফিজিওথেরাপিস্টের পরামর্শ ছাড়া এইসব ভুলেও ব্যবহার করবেন না ।

৩। কিছু ইলেক্ট্রোথেরাপি ব্যবহার মানেই সময় এবং টাকার অপচয় , যেমন UST, SWD etc.

৪। ব্যথার ওষুধঃ ব্যথার ওষুধ মানেই উপসর্গকে সাময়িক দমিয়ে রাখা । ব্যথার কারণকে চিকিৎসা করা নয় । সাময়িক ব্যথা কমলেও পরবর্তিতে স্থায়ি অনেক ক্ষতির কারন এই ব্যথার ওষুধ ।

৫। কোমর ব্যথা মানেই এমআরআই করতে হবে ! আমরা অনেকেই ভেবে থাকি এমআরআই করলেই রোগ নির্নয় পানির মত সহজ হয়ে যাবে। এটা একটা ভ্রান্ত এবং ব্যবসায়িক ধারনা । রোগ নির্নয় নির্ভর করে আপনার সমস্যার ইতিহাস শু্নার উপর এবং ফিজিক্যালি ভাল্ভাবে এসেসম্যান্টের উপর ।

এমআরআই , এক্সরে রোগ নির্নয়ে সহায়ক হতে পারে , তবে সেটা পরে ।

মেকানিক্যাল ব্যথা হলে ঔষধের চেয়ে ব্যায়ামই বেশী ভালো কাজ দেয়।

মনে রাখবেন আগামী শতাব্দী যোগ ও ফিজিওথেরাপির শতাব্দী। তাই আসুন প্রাণায়াম যোগ শিখুন! নিজের ডাক্তার নিজেই হয়ে উঠুন।

কোমরের নানা সমস্যায় চিকিৎসা সেবা এবং জানতে ০১৭১২-২৭৬৭৫৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD