• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, নির্মাণাধীন ভবন কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা বাঁশতলায় ইয়াবা বিক্রির সময় জনতার হাতে ধরা ৩, পুলিশের হাতে সোপর্দ আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জরুরী সভায় শহীদ সরকার মঙ্গল বটিয়াঘাটায় নদী ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন করেন এলজিডির খুলনা বিভাগীয় তত্ত্বাবধায়ক- নাজমুল হাসান চাঁপাইনবাবগঞ্জ  বালুগ্রাম  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত  শিমুলবাগান সংলগ্ন যাদুকাটা নদীর পাড় কেটে বালু লুটঃ ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা তিন কি:মি: খাল ভরাট চাঁচড়া ইউপির ১০ গ্রামের ফসল ডুবির দুশ্চিন্তায় কৃষক ষড়যন্ত্রমূলক মামলায় আসামিদের জামিন পুলিশের প্রশ্নবিদ্ধ তদন্ত গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে জামালগঞ্জে কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

কোটালীপাড়ায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর মতবিনিময় সভা

Zakir Hossain Mithun / ৪৪৬ Time View
Update : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

কোটালীপাড়ায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর মতবিনিময় সভা

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি) বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এ উপজেলা আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভা করেন ।

শুক্রবার (৪ আগস্ট) দুপুরে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) সপরিবারে দুপুরের মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহণ করেন। এরপর বাপার্ড ভবনের ১২ তলায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেন ।

মতবিনিময় সভায় আগামী ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে ব্যক্তিগত তহবিল থেকে ১৫ লক্ষ টাকা দেন তিনি ।

এ সময় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভাবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কোটালীপাড়া পৌর মেয়র মতিয়ার রহমান হাজরা,যুগ্ন সাধারণ সম্পাদক অহিদুল ইসলাম হাজরা, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন খান , দপ্তর সম্পাদক মিজানুর রহমান বুলবুল তাজ ,কোটালীপাড়া উপজেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমান দিপু, সাধারণ সম্পাদক বাবুল হাজরা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী খায়রুল রাজ্জাক খসরু, সাধারণ সম্পাদক বাবলু হাজরা সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভা শেষে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি) বিকেলে কোটালীপাড়া থেকে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেন ।

কোটালীপাড়ায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর মতবিনিময় সভা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD