• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনাম:
সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক মুন্সিগঞ্জের গজারিয়ায় তেতৈতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকারের ৪ নিহত গুরুত্ব আহত ২০ রাঙ্গামাটি জেলার কোতোয়ালী থানাধীন এলাকায় ৫০ লিটার দেশীয় মদ নারীসহ সাতজন গ্রেফতার কুমিল্লা জেলার কোতোয়ালি থানার অধিনে ডাকাতি মামলার পাঁচ আসামি গ্রেফতার ফতুল্লায় নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৫ জন গ্রেফতার ২৮ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকারসহ ১ মাদক কারবারী গ্রেফতার নিলাম ছাড়াই বদলগাছী হাসপাতালের সরকারি গাছ কেটে বিক্রির অভিযোগ বীরগঞ্জে ৬২ শিক্ষার্থীকে পবিত্র কুরআন প্রদান ও সবক অনুষ্ঠান খেলাধুলার প্রতি অনাগ্রহ যুব সমাজকে মানসিকভাবে অস্থির করে তুলেছে সীতাকুণ্ডে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠানে-ইউএনও বন্দরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ক্যাফে শাহ পরান হোটেলকে ১৫ হাজার টাকা অর্থদন্ড

কুয়েত কারাগারে আটক স্বামী আদম ব্যবসাী স্ত্রী’ লক্ষীপুর-২ আসনে এমপি প্রার্থী

Montu Rahman / ২৬১ Time View
Update : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

মোঃবিলাল উদ্দিন,কুয়েত প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর- ২ (রায়পুর ও সদর একাংশ) আসনে প্রার্থিতা ফিরে পেয়েছেন একাদশ সংসদ এর সংরক্ষিত নারী আসনের সদস্য (৩৪৯) সেলিনা ইসলাম (সিআইপি) মনোনয়নপত্রের বৈধতা ফেরতের আপিল মঞ্জুর করে এই রায় দেয় মহামান্য হাইকোর্ট।রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে হাইকোর্টে আপিল শুনানি শেষে বিচারপতি ইকবাল মাহমুদ ও মোঃ সাইফুল ইসলাম এ রায় প্রদান করেন।
লক্ষ্মীপুর ২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সেলিনা ইসলাম। ৩ ডিসেম্বর যাচাই-বাছাই শেষে লক্ষীপুর থেকে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।
উল্লেখ্য এ আসন থেকে বিগত সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্যাপক ভোটে বিজয়ী হন স্বামী কুয়েত প্রবাসী কাজী শহিদ ইসলাম পাপুল। এরপর সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য নির্বাচিত হয়ে সেলিনা ইসলাম দম্পতি সারাদেশে ব্যাপক আলোচনায় আসেন। কুয়েতের একটি মামলায় সেখানে আটক ও সাজা হওয়ার পর সংসদ সদস্য পদ খারিজ হয় কাজী শহিদুল ইসলাম পাপুলের। এবার স্বামীর আসনে নির্বাচনের লড়তে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন তিনি। সেলিনা ইসলাম বলেন, দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র মোকাবেলা করে আমাদের রাজনৈতিক পথচলায় নিত্য সঙ্গী। আপাতত রাব্বুল আলামিন এর প্রতি ভরসা রেখে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ করেন তিনি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD