• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার আটক, কৃষকদের মাঝে বিক্রি,, ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন ভেড়ামারায় খোদ ব্যাংক কর্মকর্তার চেক প্রত্যাখ্যাত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ ​

কুষ্টিয়ায় লাখো জনতার মুখে আল্লাহ আকবর ধ্বনিতে বাংলাদেশ জামায়াতে ইসলামির ঐতিহাসিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত

Muntu Rahman / ২১৩ Time View
Update : শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার-

কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে শনিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

প্রধান অতিথি জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেন, “ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে শান্তিপূর্ণ সমাজ গড়তে জামায়াত কাজ করে যাচ্ছে। সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্যের পথে অবিচল। অন্যায়ের কাছে মাথা নত করিনি আমরা। বহু ষড়যন্ত্র করা হয়েছে, আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে গেছেন, কিন্তু মাথা নত করেননি। বহু রং-বেরঙের প্রস্তাব দেওয়া হয়েছে, সমস্ত প্রস্তাব এবং ষড়যন্ত্র ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। কেন?  কারণ আমরা আল্লাহকে ভয় করি।
তিনি বলেন, আমরা চাঁদাবাজ-দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে চাই। বলবেন- তার প্রমাণ কি আপনারা যে পারবেন? তার প্রমাণ হচ্ছে আমাদের দলের কর্মীরা চাঁদাবাজিও করে না, দখলদাবাজিও করে না।
জামায়াতে আমির আরো বলেন, নারী-পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে- জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে এদেশের মানুষ বিপদে পড়বে। মহিলারা মায়ের জাতি, আমরা তাদেরকে মায়ের মতো সম্মান করি। যারা সন্তুষ্টির সঙ্গে বোরকা পরতে চাইবেন, তারা পরবেন। অন্যান্য ধর্মের মায়েদের আমি কীভাবে বোরকা পরাবো? ইসলাম কি আমাদের এই দায়িত্ব বা অধিকার দিয়েছে?  কোনোটাই দেয়নি।

মেয়েদের পোশাক সম্পর্কে তিনি বলেন, তারা যা পছন্দ করবেন, তাই পরবেন। পোশাকের ব্যাপারে জোর খাটানো যাবে না। নারীরা যোগ্যতা ও দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করবেন। তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।  আল্লাহর আইন সবার জন্য সমান। আমরা সেই আইনের জন্য লড়াই করছি। আমি মানুষকে মানুষের মর্যাদা দিব। যদি প্রত্যেকটা মানুষ মানুষকে সম্মান দেয়, ভালোবাসে। তাহলে এই দেশ জান্নাতের টুকরোয় পরিণত হবে।

ডা. শফিকুর রহমান পরিশেষে বলেন, এই রাষ্ট্রের সকল নাগরিকের সম্পদ, ইজ্জত ও জীবন সম্পূর্ণ নিরাপদ। এদেশের সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে ও নিরাপত্তার সঙ্গে পালন করতে পারবে। ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না।
আল্লাহ আকবর ধ্বনিতে মুখরিত লাখো জনতার ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ সমাবেশের মাঠ।

বিশেষ অতিথি কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “সত্য ও আদর্শের পথে অবিচল থেকে শাসনব্যবস্থার শুদ্ধি আনতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ।”

সম্মেলনের আগের দিন শিল্পকলা একাডেমি মিলনায়তনে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে জামায়াতের লক্ষ্য ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD