• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
সীমান্তে হলুদ-মরিচ গুড়ার ভিতরে মাদক সহ ৫৯ বিজিবি’র অভিযানে আটক এক চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন এনসিপির মুখপাত্র সজীব ভূঁইয়ার পরিবারের সদস্য ও তার নিজ ব্যাংক হিসেবের তথ্য প্রকাশ ভাড়া নিয়ে বাকবিতর্ক, অতপর জনতার হাতে গণপিটুনি জনকল্যাণে সমন্বিত পদক্ষেপের প্রত্যয় ব্যক্ত বীরগঞ্জে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ীর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড সার্কিট হাউজ পাড়ার গরীবের বন্ধু বাবলু মোড়ল কোটি টাকা চাঁদা দাবিতে অপহরণ ৩ দিনে উদ্ধার হয়নি জাহাঙ্গীর জেলা মডেল প্রেসক্লাব-এ সংবাদ সম্মেলন গৃহবধূর ওপর হত্যাচেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা যশোরে চিহ্নিত মাদক কারবারী শিলি বেগম আটক, ১৮ মামলা

কমলনগর কে ভূমিহীন মুক্ত ঘোষণা।

Muntu Rahman / ১৮৩ Time View
Update : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪

মোঃ নুর হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি ঃ

“দেশে একজন মানুষও গৃহহীন থাকবে না” মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় সারা দেশের মতো লক্ষ্মীপুর কমলনগর উপজেলায় ৫ম ধাপে ১৬ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে মুজিব বর্ষের প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ঘর হস্তান্তর করা হয়েছে। এবং সেই সাথে কমলনগর উপজেলা কে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়।
মঙ্গলবার (১১ জুন) সকাল ১০টায় বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত গণভবন থেকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘরের চাবি প্রদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়।
২ শতাংশ জায়গায় প্রতিটি ঘরে দুটি কক্ষ রয়েছে, সঙ্গে রয়েছে রান্নাঘর ও শৌচাগার। প্রতিটি ঘরের চারপাশে খোলা জায়গা রয়েছে, যেখানে উপকারভোগীরা চাইলে শাকসবজি আবাদ করতে পারবেন। ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের এ অনুষ্ঠানে কমলনগর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাসের সভাপতিত্বে প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন- কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজ মো রেজা, কমলনগর থানা তদন্ত কর্মকতা আবদুল জলিল,উপজেলা ভাইস চেয়ারম্যান সালে উদ্দিন রাজু ,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো: সফিক উদ্দিন,কমলনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদক এ আই তারেক সহ বিভিন্ন দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগীগণ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় সম্পাদিত কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান ও গৃহ প্রদানের সার্টিফিকেট পৃথকভাবে প্রত্যেক উপকারভোগীর নিকট হস্তান্তর করা হয়। উল্লেখ্য যে, এই উদ্বোধনের মাধ্যমে সারা দেশে ১৮,৫৬৬ জন উপকারভোগীর নিকট ভূমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।
এর মধ্যে কমলনগর উপজেলায় ১৬ টি গৃহহীন পরিবারের মধ্যে ভূমিও গৃহ হস্তান্তর শেষে কমলনগর উপজেলা ভূমিহীন মুক্ত ঘোষণা করেন। প্রকল্প- ২ হতে এর আগে কমলনগর ১ম,২য় ও ৩য়, ৪র্থ দাসে ৮০৪ গৃহহীন ও ভূমিহীন পরিবারকে বাড়ি দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD