• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
স্থল বন্দর বেনাপোল কাস্টমসের দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ও তিন সিপাই বরখাস্ত ১১ দলের মহাসমাবেশ সফল করার লক্ষ্যে কটিয়াদীতে জামায়াতের মিছিল ও লিফলেট বিতরণ যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার

আমি নৌকা প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে চাই- মিজানুর রহমান মিঠু

Zakir Hossain Mithun / ৬০১ Time View
Update : মঙ্গলবার, ৩১ জানুয়ারী, ২০২৩

আমি নৌকা প্রতীক নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে চাই- মিজানুর রহমান মিঠু

আবু নাইম শাহ, স্টাফ রিপোটার

আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন করছি একটি বারের জন্য হলেও আমাকে নৌকা মার্কা দেন, তাই নিয়ে জনগণের দ্বারে দ্বার যেতে চাই। এভাবেই কথাগুলি বলছিলেন কোটালীপাড়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠু।

সোমবার (৩০ জানুয়ারী) বিকালে এলাকা বাসিকে নিয়ে উপজেলা চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেন। এর পর এলাকাবাসিকে নিয়ে বিভিন্ন জায়গায় গণসংযোগ ও ভোটারদের সাথে কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন – কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী নাদের আলী মিয়া, সমাজ সেবক আজিবর শেখ, রুহুল মিয়া, মেহেদী হাসান, কোটালীপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নিয়াজ মোর্শেদ হিরো, ছাত্রলীগ নেতা রিজভি আহমেদ, এনামুল শরিফ, জসিম মিয়াসহ এলাকার ভোটারগন উপস্থিত ছিলো।

গণসংযোগে মিজানুর রহমান মিঠু পৌর ভোটারদের উদ্দেশ্যে বলেন – স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত ঘাঘর ইউনিয়ন ও কোটালীপাড়া পৌরসভার প্রায় প্রতিটি পরিষদে আমাদের পরিবার প্রতিনিধিত্ব করে আসছে। আওয়ামী লীগ পরিবারের সন্তান হিসেবে কোটালীপাড়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। আপনাদের দোয়া, আশির্বাদ, সমার্থন ও আস্থাই আমার আগামীর পথচলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আমাকে মনোনয়ন দেয় তাহলে কোটালীপাড়া পৌরসভাকে আধুনিক সুযোগ -সুবিধায় সমৃদ্ধ স্মার্ট পৌরসভা গড়ে তুলবো। #

৩১.০১.২৩ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD