• বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
মরদেহ দ্রুত দেশে ফেরত, দোষীদের শাস্তি ও ক্ষতিপূরণের দাবিতে নিহত প্রবাসী আলমগীরের পরিবারের আকুতি, নোয়াখালীতে প্রকাশ্যে যুবককে গুলি, হাসপাতালে ভর্তি। তাহিরপুরে নিখোঁজ দুই সন্তানের জননীর মরদেহ উদ্ধার তাহিরপুরে মাদকবিরোধী আন্দোলনে নতুন উদ্যোগ, সভাপতি সাজ্জাদ সম্পাদক কাউছার ভেড়ামারার আলোচিত জিকে রেস্ট হাউজ সংলগ্ন কোল নামে খ্যাত জলাশয়ের ইজারা বাতিলের দাবি বিশ্বম্ভরপুরে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত কটিয়াদীতে বিশ্বকাপ ফুটবলের তুমুল উন্মাদনা: পতাকা ও জার্সি বিক্রির ধুম! মহানন্দা ব্যাটেলিয়ন ৫৯ বিজিবির মাদকও চোরাচালান বিরোধী অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ বিশ্বম্ভরপুরে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় আর্থিক সহায়তা নিয়ে পার্টনারশিপ স্কোপিং সভা অনুষ্ঠিত হয়। কটিয়াদীতে বাবার জানাজার আগে ঢোল-বাঁশি! সমালোচনার ঝড়ে শেষমেশ ক্ষমা চাইলেন ছেলে

আওয়ামী লীগ নেতা পান্না বিশ্বাস জেলা পরিষদের শূন্য হওয়া সদস্য পদে নির্বাচন করবেন

Muntu Rahman / ২১৪ Time View
Update : সোমবার, ১৩ মে, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি-

কুষ্টিয়া ভেড়ামারার অতি সুপরিচিত মুখ,মিষ্টভাষী উপজেলা আওয়ামী লীগের অন্যতম নেতা, বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস আজ সোমবার সকালে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডাঃ কামরুল ইসলাম মনার এক প্রশ্নের উত্তরে তিনি আমাদের কে জানান, কুষ্টিয়া জেলা পরিষদের (ভেড়ামারা ) শূন্য হওয়া সদস্য পদে নির্বাচন করবেন।

বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস জেলা পরিষদের শূন্য হওয়া পদে নির্বাচনে তার অংশগ্রহণের ব্যাপারে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচনে বিজয়ী হলে জেলা পরিষদের মাধ্যমে সামাজিক উন্নয়ন অগ্রগতি ও দেশ সেবার ক্ষেত্রে ধারাবাহিকতা বজায় রেখে তিনি তার জনপ্রতিনিধিত্বশীল কর্মসূচি এগিয়ে নেবেন।

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে
মতবিনিময় কালে ভেড়ামারার সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জাহাঙ্গীর আলম পান্না বিশ্বাস ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের বিভিন্ন সামাজিক কার্যক্রম এবং সুস্থ ধারার নিউজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। সবাই ভুল করলেও সাংবাদিকদের ভুলের কোন সুযোগ নেই। দলমত নির্বিশেষে নিরপেক্ষ এবং সুস্থ ধারার নিউজের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন। তিনি আরো বলেন, ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকরা নিরপেক্ষ নিউজ করে চলেছে এটা সত্যি প্রশংসনীয়। অপ-সাংবাদিকতা থেকে দুরে থেকে সমাজ এবং দেশের কল্যাণে সত্যের পক্ষে কলম ধরার আহবান জানান।
জেলা পরিষদের সদস্য পদে জয়ী হলে ভেড়ামারা উন্নয়নে সার্বিক প্রচেষ্টার ত্রুটি থাকবে না।
ভেড়ামারাবাসীর আস্থা অর্জনে শতভাগ সফল আওয়ামী লীগ নেতা পান্না বিশ্বাস পরিশেষে আবারও সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD