• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সাংবাদিকদের পেশাগত মানউন্নয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ

সীতাকুণ্ডে মহাসড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর যুবকের

Muntu Rahman / ২৬৬ Time View
Update : বুধবার, ১২ জুন, ২০২৪

এ জেড ভূঁইয়া,সীতাকুন্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায়  অজ্ঞাত গাড়ির ধাক্কায় মো. সিফাতুল ইসলাম সিফাত(২৮) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার সময় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাতি লোটা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সিফাত উপজেলার মুরাদপুর ইউনিয়নের ঢালিপাড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, রাতে উপজেলার বাড়বকুণ্ড বাজার থেকে কাজ শেষে ঢাকামুখী সড়কে বাড়ি ফিরছিলেন মোটরসাইকেল আরোহী সিফাত। মহাসড়কের হাতিলোটা রাস্তার মাথা এলাকা অতিক্রমকালে একইমুখী একটি অজ্ঞাত গাড়ি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেল দুমড়ে-মুচড়ে যায় এবং রাস্তা থেকে  প্রায় ২০ ফুট দূরে  ছিটকে পড়ে সিফাত এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. আব্দুল হাকিম আজাদ বলেন, দুমড়ে-মুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে ফাঁড়িতে এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD