• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সংগঠন বিরোধী কার্যকলাপের প্রতিবাদে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নিন্দা ডিসি ইলিয়াসকে বদলী করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সুনামগঞ্জে মিষ্টি বিতরন ও আনন্দ মিছিল সুনামগঞ্জ জেলায় নতুন ডিসি মিনহাজুর রহমান কিশোরগঞ্জে ২য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,থানায় মামলা দায়ের কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) সোহানা নাসরিন চাঁপাইনবাবগঞ্জে এম এম হক আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের বিদায়ী সংবর্ধনা

Muntu Rahman / ৩১৬ Time View
Update : রবিবার, ১৯ মে, ২০২৪

মোঃ বিলাল উদ্দিন,কুয়েত থেকেঃ

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) মোহাম্মদ আসিকুজ্জামানের বিদায়ী সংবর্ধনা আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ মে) রাতে কুয়েত এর সালুয়ার এক রেস্তোরাঁ বাংলাদেশ বিজনেস কাউন্সিলের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়।
বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ এমাদুল ইসলাম ও তার কন্যা ইঞ্জিনিয়ার আইরিন ইসলাম ইতির যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদায়ী রাষ্টদূত মেজর জেনারেল মোহাম্মদ আসিকুজ্জামান।
তিনি ২০২০ সালের আগাস্ট মাসে কুয়েতে ৩ লাখ প্রবাসীর অভিভাবক ও রাষ্ট্রদূত হিসেবে যোগদান করেন। দায়িত্ব ও নিষ্ঠার সঙ্গে ৩ বছর ৯ মাস রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ বিজনেস কাউন্সিল ও বিভিন্ন সংগঠনের পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী, কুয়েতে বাংলাদেশ দূতাবাসের সর্ব প্রথম দায়িত্ব পালনকারী রাষ্টদূত হাসান ওয়ারিসসহ কুয়েতে বাংলাদেশি ব্যবসায়ী ও বাংলাদেশ কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশার প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন আয়োজিত অনুষ্ঠানে পরিশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD