• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

পাঁচবিবিতে ডাকাতির প্রস্তুতি মামলায় গ্রেফতার-১

Muntu Rahman / ২০৮ Time View
Update : সোমবার, ১৩ মে, ২০২৪

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধিঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে একাধিক মামলার আসামী ধরন্জি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ লাদেন (২২) কে ডাকাতির প্রস্তুতি মামলায় পুলিশ গ্রেফতার করেছে। সে পাঁচবিবি উপজেলার দৈবকনন্দনপুর গ্রামের মোঃ বাবুল হোসেনের পুত্র।

পুলিশ ও মামলা সূত্রে জানাযায়,গত ৫ এপ্রিল পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের চাঁনপাড়া এলাকার সাথী-৩ আলুর ষ্টোরের পশ্চিম পার্শ্বে আমিরুল ইসলামের বাঁশ ঝাড়ে বসে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লকনাহার গ্রামের ওয়াহেদ আলীর পুত্র আবির হোসেন (৩০), বাগজানা ইউয়িনের সোনাপুর গ্রামের শাহিনের পুত্র আবু হাসান (২২) ও জয়পুরহাট সদর উপজেলার জামালগঞ্জের আব্দুর রহমানের পুত্র আরমান (২৫) সহ ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে একটি ডাকাতির প্রস্তুতি মামলা দায়ের করা হয়। মামলা নং-৬৫৪/২৪ ।
সে মামলায় অজ্ঞাতনামা ১৪-১৫ জনকে আসামী করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদের মধ্যে ২জনের দেয়া তথ্যের ভিত্তিতে গত রবিবার রাতে থানার এস আই মামুন সঙ্গীয় ফোর্সসহ লাদেনকে পাঁচবিবি থানা এলাকা থেকে গ্রেফতার করে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (তদন্ত) মোঃ হাবিবুর রহমান জানান, লাদেনের নামে জয়পুরহাট ও পাঁচবিবি থানায় মাদকসহ ৪টি মামলা রয়েছে।
জানা গেছে, লাদেন বর্তমানে ধরঞ্জি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছে। আজ সোমবার দুপুরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে । লাদেনের মা মোছাঃ সোহাগী বেগম জানান, আমার ছেলে বিএনপি’র রাজনীতির সাথে জড়িত থাকায় তাকে একের পর এক বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD