• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি দৌলতপুরে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার

পাবনায় ভোটার শূন্য ভোট কেন্দ্র

Montu Rahman / ২৮২ Time View
Update : বুধবার, ৮ মে, ২০২৪

মোঃ নূরুন্নবী পাবনা জেলা প্রতিনিধি:

সারাদেশে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোটগ্রহণ চলছে। এই প্রথম ধাপে পাবনার তিন উপজেলাতেও ভোটগ্রহণ চলছে। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়েছে, বিরতিহীনভাবে এই ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

পাবনার তিনটি উপজেলা সুজানগর, সাঁথিয়া ও বেড়ায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ চলছে। প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট হওয়ায় ভোটারদের মাঝে বাড়তি উৎসাহ উদ্দীপনা কাজ করছে।

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, গাঙ্গিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং সুজানগরের চিনাখড়া উচ্চ বিদ্যালয় ও শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৃহস্পতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আতাইকুলা উচ্চ বিদ্যালয় সহ কয়েকটি কেন্দ্রঘুরে দেখা গেছে, ভোটারদের উপস্থিতি অনেক কম। বৃহস্পতিপুর ভোট কেন্দ্রে ২৯৩৬ ভোটের মাধ্যমে ৩ ঘনটা ভোট পড়েছে মাত্র ১০০ টি । প্রায় সব কেন্দ্রে একই অবস্থা। ভোটগ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ভোটারদের জন্য অপেক্ষা করছেন। মাঝেমধ্যে কিছু ভোটার এসে ভোট দিয়ে চলে যাচ্ছেন।

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার তিনটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছে ১৫ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান ১৪ জন‌ এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮ জন।

সুজানগর উপজেলায় মোট ১০ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ২ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাঁথিয়া উপেজলায় চেয়ারম্যান পদে ৪ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং বেড়া উপজেলায় মোট ১৭ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সাঁথিয়া উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৯৩টি। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ২১ হাজার ২৬১ জন। এর মধ্যে পুরুষ – ১ লাখ ৬৪ হাজার ৮৫৬ জন আর মহিলা – ১ লাখ ৫৬ হাজার ৪০৪ জন। তৃতীয় লিঙ্গ ১ জন। বেড়া উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৬৮টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৬ হাজার ১৫২ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ১৫ হাজার ৪১৮ জন। মহিলা ১ লাখ ১০ হাজার ৭ লাখ ৩৪ জন এবং সুজানগর উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৭২টি। মোট ভোটার সংখ্যা ২ লাখ ৪৪ হাজার ১১৯ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ২৬ হাজার ০০৫ জন‌ মহিলা ১ লাখ ১৮ হাজার ১১৩ জন। তৃতীয় লিঙ্গ ১ জন।

পাবনা জেলা প্রতিনিধি
০৮/০৫/২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD