• বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​ চট্টগ্রামের লোহাগাড়ায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে বাঁশখালীর এক কলেজ ছাত্রী নিহত এবং একজন আহত হয়েছে। “র‍্যাব-১১ এর মাদক বিরোধী অভিযানে নারায়ণগঞ্জের বন্দর হতে অবৈধ মাদকদ্রব্য সহ ৪২০ বোতল স্কাফ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ দৌলতপুর উপজেলা তাঁতী দলের জরুরী সভা নওগাঁর কালীগ্রাম-একডালা ইউনিয়ন ভূমি অফিসে ভূমিসেবা বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত

পাবনায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মে দিবসের রেলি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

Muntu Rahman / ২২৩ Time View
Update : বুধবার, ১ মে, ২০২৪

মোঃ নূরুন্নবী পাবনা প্রতিনিধি:

মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার উদ্যােগে বিশাল র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। র‍্যালিতে দর্জি, হোসিয়ারি, ওয়াকশপ, ডেইরি, পোল্ট্রি, তাঁত, রিকশা-ভ্যান, সেলুন, কুলি, ফার্নিচার, ইটভাটা ও মৎস্য শ্রমিক ইউনিয়নের শতশত শ্রমিকরা অংশগ্রহণ করেন।

আজ বুধবার (১ মে) সকাল ৯টার দিকে পাবনা শহরের এ আর কর্ণার সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড হয়ে জজকোর্ট মোড়, পৌরসভা হয়ে দিলালপুর, চারতলা মোড় হয়ে বড় বাজারের দই বাজার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

পাবনা সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা. মো. মনিরুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা শাখার সভাপতি অধ্যাপক রেজাউল করিম।

এছাড়াও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. মিরাজুল ইসলাম, পাবনা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা জসিম উদ্দিনসহ জেলা, উপজেলা এবং পৌর শাখার বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

মোঃ নূরুন্নবী
পাবনা প্রতিনিধি
০১/০৫/২৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD