• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম:
শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার যশোরে কিশোর স্বাধীন হত্যাকারীদের গ্রেফতার-শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবি দৌলতপুরে ২১ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেপ্তার সাংবাদিক জয়নাল আবেদীনের মুক্তি দাবি ও সীতাকুণ্ড থানার ওসি সহ দুই পুলিশ কর্মকর্তার অপসারণে দাবিতে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার মানববন্ধন জাতীয় দৈনিক প্রতিদিনের কাগজের সেরা প্রতিবেদক নির্বাচিত সাংবাদিক আছানুল হক সীতাকুন্ডে ভেজাল পানির প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিক জয়নালকে মিথ্যা মামলা দিয়ে আটক।।প্রশ্নের মুখে সংবাদমাধ্যমের স্বাধীনতা কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে তিন দিনব্যাপী প্রস্তুতিমূলক সাংস্কৃতিক কর্মশালার উদ্বোধন। নারায়ণগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় সকল থানায় ৬১ জন গ্রেফতার

পাঁচবিবিতে তৃষ্ণার্থদের শরবত পান করালেন মানবিক কন্যা শিখা

Montu Rahman / ২১৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

দেলোয়ার হোসেন,পাঁচবিবি প্রতিনিধিঃ

এই প্রচন্ড সূর্যের উত্তাপ ও ভ্যাপসা গরমে জয়পুরহাটের পাঁচবিবিতে পথচারী, দোকানদার, হাটুরে, ভ্যান-রিক্সা ও বাস-ট্রাকের যাত্রী-চালকদের শীতল পানি পান করানো হয়েছে। মঙ্গলবার দুপুর বেলা প্রখর রোদের মধ্যে পাঁচবিবি বাজারের পাঁচমাথা, তিনমাথা ও ১নং রেলগেট সহ বিভিন্ন জায়গায় সাধারন মানুষের মাঝে গুড় লেবু ও আইসক্রীম দিয়ে তৈরী ঠান্ডা শরবত বিতরণ করা হয়। আসন্ন পাঁচবিবি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোছাঃ সাবেকুন নাহার শিখার নিজস্ব অর্থায়নে তৃষ্ণনার্থ মানুষের মাঝে ঠান্ডা কমল পানি বিতরণ করা হয়। মানবিক এ মহিলা বাংলাদেশ মানবধিকার কমিশনের বিশেষ প্রতিনিধি ও শিখা ট্রাস্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি অনেক আগে থেকেই সমাজের গরীব অসহায় ও অবহেলিত মানুষের জন্য সহায়তাপূর্ন কাজ করে আসছেন। প্রচন্ড সূর্যের তাপ ও গরমে হীটস্ট্রোক হয়ে দেশের জায়গায় অনেক মানুষ মারা যাচ্ছে, হীটস্টোক থেকে মানুষকে সচেতন ও রক্ষা করতে সরকারি ও বে-সরকারি সংগঠনের পাশাপাশি আমিও এগিয়ে এসেছি মাত্র বলেন, মনবিক কন্যা শিখা। সমাজের সকল বিত্তবানদের মানবিক এ কাজে এগিয়ে আসা উচিৎ বলেও তিনি মনে করেন। প্রায় ৫০-৬০ জন স্বেচ্ছাসেবক যুবক শ্রেণীর ছেলেদের শরবত বিতরণ কাজ করতে দেখাযায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD