• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনাম:
বিশ্বসাহিত্য কেন্দ্রের কোটি কোটি টাকার অনুদান ও শ্রমিকের প্রতি অবজ্ঞা তদন্তের দাবি ড. আসিফ মিজানের র‍্যাব ও বিজিবির যৌথ চিরুনি অভিযানে বিপুল পরিমান অবৈধ যৌন উত্তেজক সিরাপ উদ্ধার তাহিরপুর রূপের রানী’খ্যাত জাদুকাটা নদী এখন নৌপথের এক ভয়াবহ চাঁদাবাজির করিডোরে পরিণত হয়েছে। প্রায় ২০ বছর আগে যেখানে নদীটির প্রস্থ ছিল মাত্র ৫৭ রাজশাহীতে কাটা হল ৩০ কাঠবাদাম গাছ গজারিয়ায় বিভিন্ন স্থানে নতুনভাবে প্রস্তুত চুনাপাথর কারখানা কটিয়াদী মডেল থানায় ‘ওপেন হাউজ ডে’তে অতিথিদের আপ্যায়নকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিমূলক পোস্ট রাজশাহীতে তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন জাতিসংঘ শান্তি মিশন পুরস্কারসহ অসংখ্য ব‌ইয়ের লেখক মিজানুর রহমান এখন কিশোরগঞ্জের নতুন এসপি রাজশাহী থেকে সকল বাস চলাচল বন্ধ কিশোরগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আরো ১

জয়পুরহাটে আব্দুর রহমান হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন কারাদন্ড

Muntu Rahman / ১৮৭ Time View
Update : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪

দেলোয়ার হোসেন পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটে আব্দুর রহমান হত্যা মামলায় ২২ বছর পর ১৯জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ২ বছরের কারাদন্ড প্রদান করা হয়। আজ ২৯ এপ্রিল সোমবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মোঃ নূরুল ইসলাম এ রায় প্রদান করেন। এ আদালতের সরকারি কৌসুলী এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। সাজাপ্রাপ্ত হলেন, জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের। এদের মধ্যে ২জন পলাতক রয়েছেন।
মামলার বিবরণের জানাযায়,২০০২ সালের ২২ নভেম্বর রাতে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রামের সামসুদ্দিনের পুত্র আব্দুর রহমানকে ধানের জমিতে পূর্ব শত্রুতার জের ধরে আসামী আলমের বাড়িতে ধরে নিয়ে যায় অন্যান্য আসামিরা। এরপর সেখানে আটকে রেখে বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে এবং পা দিয়ে বুকে পেটে খুঁচিয়ে খুঁচিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই আব্দুল বারিক মুন্সী বাদি হয়ে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলার দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ বিচারক আজ এ রায় প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD