• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম:
পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন।

বিপিজেএ রাজশাহী শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি তোতা ও সাধারণ সম্পাদক সামাদ নির্বাচিত

Muntu Rahman / ২৩৮ Time View
Update : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি ::

বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখার দ্বি-বার্ষিকী নির্বাচন শনিবার ২৭-শে এপ্রিল ২০২৪ অনুষ্ঠিত হয়। বেলা ১১ টা হতে দুপুর ১টা পর্যন্ত চলে ভোট গ্রহন। ভোট গ্রহন শেষে ১.৩০ ঘটিকায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আব্দুল জাবীদ অপু। এই নির্বাচনে মোট ১৮ জন ভোটার ভোট দিয়ে তাদের মতামত পেশ করেন।

বর্তমান সভাপতি আসাদুজ্জামান আসাদকে ৩ ভোটের ব্যবধানে পরাজিত করে শরিফুল ইসলাম তোতা সভাপতি নির্বাচিত হন। তিনি মোট ভোট পেয়েছেন ১০ টি। অপরদিকে আসাদুজ্জামান আসাদ পেয়েছেন ৭টি ভোট। এদিকে সাধারণ সম্পাদক হিসেবে বতর্মান সাধারণ সম্পাদক সামাদ খান ১২ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন। তার প্রতিদন্দি শহীদুল ইসলাম (দুখু) পেয়েছে ৬ ভোট।

এদিকে সহ-সভাপতি পদে যৌথভাবে নির্বাচিত হয়েছেন শাহিন খান এবং আলী এহসান (তুহিন)। তারা উভয়ে ৯-টি করে ভোট পেয়েছেন। তারা উভয়ে এক বছর করে দায়িত্ব পালন করবেন। এছাড়াও অর্থ সম্পাদক পদেও যৗথভাবে নির্বাচিত হয়েছেন মিলন শেখ এবং মোখলেসুর রহমান (মুকুল)। তারাও উভয়ে ৯-টি করে ভোট পেয়েছেন। এই দুই সম্পাদক একই পন্থায় দায়িত্ব পালন করবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

এদিকে সাংগঠনিক ও প্রচার সম্পাদক আজম খানকে ৩ ভোটের ব্যবধানে পরাজিত করে ১০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন শামিউল ইসলাম (শামিম)। আর রাশেদুর রহমান রাসেল এর কোন প্রতিদন্দী না থাকায় তাকে বিনা প্রতিদন্দীতায় নির্বাচিত ঘোষনা করেন নির্বাচন কমিশনার। আর যারা যৌথভাবে নির্বাচিত হয়েছেন তারা শপথ গ্রহনের দিন কে আগে এবং কে পরে দায়িত্ব পালন করবেন তা ঠিক করে নেবেন বলে ঘোষনা দেন তিনি।

ফলাফল ঘোষনা শেষে সকল প্রতিদন্দী প্রার্থী ফলাফল মেনে নেন বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। তিনি বলেন অত্যন্ত আনন্দঘন পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হলো। প্রতিদন্দিতা যাইহোক না কেন, এখন থেকে সবাই এক সাথে কাজ করবেন বলে আশাব্যাক্ত করেন তিনি। এই নির্বাচনে তঁাকে সহযোগিতা করেন প্রবীন সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান আলম, সহকারী নির্বাচন কমিশনার জিয়া হাসান হিমেল ও শামস উর রহমান রুমি।

এছাড়াও উপস্থিত থেকে নির্বাচনের সাথে একাত্বতা প্রকাশ করেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক তানজিমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক রিমন রহমান, টিভি ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনসহ সাংবাদিকদের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দরা।

উল্লেখ্য, আজ শনিবার ২৭-শে এপ্রিল ২০২৪ ইং বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন রাজশাহী শাখা কতৃক ই-মেইল যোগে সংবাদটি এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

RUHUL AMIN, DHAKA- 27/04/2024 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD