• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

কবিতা -“প্রকৃতির প্রত্যাঘাত”

Yeasir Arafat Mifta / ২৮২ Time View
Update : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

কবি- মোঃ আব্দুল হামিদ

বৃক্ষরোপণ কি প্রয়োজন,
বুঝে কি তা আসে?
বৃক্ষ কেটে মানুষ এখন
ভাসে সর্বনাশে।

তীব্রতর তাপ দাহে
পুড়ছে মানুষ নিত্য;
প্রতিশোধ নিতে প্রকৃতি আজ
মানুষকে করেছে ভৃত্য।

নদী হত্যার সাথে সাথে
ভরাট করে খাল
গড়েছো বাড়ি, প্রকৃতি তাই
তুলছে এখন ঝাল।

জলাশয় গুলো করেছো চুলো
বালু দিয়ে ভরে;
বিয়াল্লিশ ডিগ্রি তাপে তাই তো
থাকতে পারো না ঘরে।

খালের পাড়ে পথের ধারে
বটের ছায়াতলে
কতো না মানুষ বিশ্রাম নিতো,
পশুও ছিল দলে।

ভূমিদস্যুর নির্মমতায়
হারিয়ে গেছে বট;
সমাজ জুড়ে চলছে এখন
দুষ্টু লোকের জট।

পাখ পাখালির কিচিরমিচির
গাছের ডালে ডালে,
এখন প্রায় বন্ধ হয়েছে
ষড়যন্ত্রের জালে।

অক্সিজেনের ঘাটতি এখন
চরমভাবে চলছে,
ষড়যন্ত্রকারীর সাথে
অন্যরাও জ্বলছে।

সম্ভবত তাপ দাহের
মাত্রা আরো বাড়বে;
নদী হত্যার প্রতিশোধে
মরুভূমি করে ছাড়বে।

অপকর্মের বদলে একদিন
সবাই দুঃখে ভাসে;
বৃক্ষ কেটে মানুষ এখন
ভাসে সর্বনাশে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD