• বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রূপগঞ্জে ১৮ মামলার সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার শ্রাবণ ও তার ৩ সহযোগী গ্রেফতার সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ৩৫ বোতল স্কাফসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার মদ,বিয়ার স্কারাফ ও গাঁজাসহ বিজয়নগরে বিপুল মাদকদ্রর জব্দ ১ নারী গ্রেফতার শায়েস্তাগঞ্জ উপজেলা সার ডিলার নিয়োগ যাচাই-বাছাই ও বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা ও মনিটরিং কমিটির সদস্য পলাশ ইন্দোনেশিয়ায় জিম্মির মুক্তিপণ আদায়ে যশোরে মানবপাচার মামলার আসামি আটক নেশার টাকা চেয়ে বাবা-মাকে মারধরে ছেলের বিরুদ্ধে মামলা লালপুরে ১০৬ ইয়াবাসহ পুলিশ সদস্যসহ গ্রেপ্তার ৩ কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারী, মাদকসেবী ও ওয়ারেন্টভুক্তসহ মোট ৭ জন আসামী গ্রেফতার জেলা পুলিশ সুপার ওমর ফারুক বলেছেন: বটিয়াঘাটায় ‘হয় পুলিশ থাকবে, নয় মাদক থাকবে’ কুমিল্লা জেলার দাউদকান্দি মডেল থানা পুলিশ ১০০ কেজি গাঁজা উদ্ধার প্রাইভেটকার জব্দ চালক পলাতক

বৈশাখের গরমে ভরসা; হাত পাখার বাতাসে

Montu Rahman / ৩৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

দেলোয়ার হোসেন পাঁচবিবি জয়পুরহাট প্রতিনিধিঃ

প্রবাদ  আছে, ‘শীতের সময় লুকিয়ে থাকো, গরমে দেও দেখা। তাই তো তোমার নামটি সবাই রেখেছিল পাখা।’ সেটি বৈদুৎতিক পাখা নয়। এখানে হাতপাখার কথা বলা হয়েছে। এবার গ্রীষ্ম আসার আগে থেকে বেড়েছে গম। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে কদর বেড়েছে সেই হাতপাখারও। সেই হোক প্লাস্টিকের বা কাপড়ের তৈরি হাতপাতা। ব্যবহারকারীরা বলছেন, বাসা-বাড়িতে সাধারণত কাপড়ের তৈরি হাতপাখা আর বিভিন্ন যানবাহনে চলন্ত অবস্থায় তারা প্লাস্টিকের হাতপাখা ব্যবহার করছেন।

গৃহবধূ নিলা আক্তার বলেন, ‘১ সপ্তাহ ধরে চরম তাপদাহ চলছে। পুরুষরা তো বাড়ির বাইরে গিয়ে গাছতলায় বসে থাকতে পারে। কিন্তু আমরা মহিলারা তো আর সেটা পারি না। তাই বাড়িতে কাপড় দিয়ে তৈরি হাতপাখা আছে। হাতপাখা দিয়ে শরীর শীতল রাখার চেষ্টা করি।’
নিলা আক্তার আরও বলেন, ‘নিজের পাশাপাশি বাচ্চাদেরও হাতপাখা দিয়ে গরম থেকে রক্ষা করতে বাতাস করি। আর রাতেও পরিবারের সবাই কাপড়ের তৈরি হাতপাখা দিয়ে শরীর ঠাণ্ডা রাখার চেষ্টা করে।’

পাঁচবিবি থেকে জয়পুরহাটগামী বাসে উঠে বসে আছেন মো. দবিরুল ইসলাম নমের এক যাত্রী। বাস ছাড়তে আরও ২০ মিনিট বাকি। বাসের ভেতরে গরমে সেদ্ধ হওয়ার উপক্রম তার। ২০ টাকা দিয়ে প্লাস্টিকের তৈরি হাতপাখা কিনে বাতাস করছেন তিনি।

দবিরুল ইসলাম বলেন, ‘বাস ছাড়ার পর জানালা দিয়ে বাতাস ঢুকলে তখন হয়তো আর হাতপাখা দিয়ে বাতাস করতে হবে না। লোকাল বাসটিকে কোনো ফ্যানের কোনো ব্যবস্থাও নেই। যাত্রীর চাপ বাড়লে কি অবস্থা হবে বলতে পারছি না।

প্লাস্টিকের তৈরি হাতপাখা বিক্রেতা মো,তালেবুল বলেন, ‘আমি বিভিন্ন সময় ক্রেতাদের চাহিদা  অনুযায়ী পণ্য বিক্রি করি। কখনো বাদাম, কখনো চকলেটসহ অন্য কিছু। এখন গরম। তাই প্লাস্টিকের তৈরি হাতপাখা বিক্রি করছি। বিক্রিও হচ্ছে বেশ ভালো। প্রতিটি প্লাস্টিকের হাতপাখা পাইকারি ১৫ টাকা পিস কিনে ২০ টাকায় বিক্রি করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD