• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

সন্দ্বীপ বাউরিয়া এলাকায় ডাকাতির ঘটনায় ০৫ আসামি সহ ৯ ভরি স্বর্ণালংকার উদ্ধার করছে সন্দ্বীপ থানা পুলিশ

Montu Rahman / ২৫৪ Time View
Update : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪

ডেক্স নিউজঃ

সন্দ্বীপের গত ১৪ মার্চ রাতে বাউরিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে এটিএম শামসুল আলমের বাড়ির আকতার হোসেন মামুনের ঘরে ভয়াবহ ও দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পুলিশ এ পর্যন্ত এফআইআর ভুক্ত ৭ জন আসামিকে গ্রেফতার করেছে। সর্বশেষ গতকাল শনিবার বেলা ১১ টার সময় সীতাকুণ্ড থানার ভাটিয়ারী থেকে র‍্যাবের সহযোগিতায় আন্ত জেলা ডাকাত দলেন তিনজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার কৃতরা হলো প্রাথমে আটক করা হয় কালাপানিয়া ৮ নং ওয়ার্ডের মৃত মনির উদ্দিনের ছেলে রুবেল (৩৩) তার দেয়া তথ্য মতো বিকেলে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার হতে আটক করা হয় মগধরা ৬ নং ওয়ার্ডের শফিউল্লাহর ছেলে মিজানুর রহমান (৫৩) ও উড়িরচর ৬ নং ওয়ার্ডের বাহারের ছেলে সিরাজ (৪১) কে। যে ৩ জনকে গ্রেফতার করা হয় তাদের জিজ্ঞাসাবাদে মুছাপুরের ধোয়ার হাট থেকে একটি স্বর্ণের দোকান থেকে ডাকাতি করা ৯ ভরি ২ আনা স্বর্ণালংকার, একটি মোটরসাইকেল, বেশ কয়েকটি মোবাইল ফোন উদ্ধার করেছে। এছাড়া বিপুল পরিমাণ ডাকাতির সরঞ্জামাদি, ডাকাতির পরিকল্পনা কালীন যেসব মোবাইল ফোনে কথা বলেছে ডাকাতেরা সেগুলো ও জব্দ করছে পুলিশ । ডাকাতি কালিন, ডাকাতির আগে ও ডাকাতির পরে ডাকাত দল যাদের সাথে কথা বলেছে তাদেরও একটি তালিকা তৈরি করেছে পুলিশ ।
গ্রেফতার কৃত আসামী রুবেলের বিরুদ্ধে চন্দনাইশ, হাটহাজারী, হালিশহর, মিরসরাই, সীতাকুণ্ড থানায় মোট ২২ টি মামলা রয়েছে, সিরাজের নামে বিভিন্ন থানায় ৮ টি ও নিজামের নামে ৩ টি মামলা রয়েছে।
এদিকে রবিবার( ২১ এপ্রিল) বেলা ১১ টায় সন্দ্বীপ থানা কক্ষ গ্রেফতার কৃত ডাকাতদের ডাকাতির সরঞ্জামাদিসহ গণমাধ্যমের সামনে হাজির করে পুলিশ। বেলা সাড়ে ১১ টায় এ উপলক্ষে সন্দ্বীপ থানার ওসি মোঃ কবির হোসেন প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD