• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম:
টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক টেকনাফে যৌথ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২ অপরিকল্পিত খননে বাদাঘাট বাজারের সড়ক চলাচলের অনুপযোগী চকরিয়া উপজেলার ঘুনিয়ায় চন্দ্র জ্যোতি বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান উৎসব অনুষ্ঠিত। নওগাঁর পোরশা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ২ টেকনাফে ইজিবাইকের পেছনে মিলল ১৩ গ্রেনেড, ৭৬ রাউন্ড এমজি গুলি ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণ ইস্কাফ সিরাপ ও বিদেশী মদ জব্দ একের পর এক গান প্রকাশ, স্বপ্নপূরণের পথে গীতিকার সাহাবুর শাহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র, আইইডি ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আটক ২

পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও হাত বোমাসহ ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

Montu Rahman / ২৬৪ Time View
Update : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

পাবনা প্রতিনিধি:

পাবনার ফরিদপুর উপজেলায় দেশীয় অস্ত্র ও হাত বোমাসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছেন র‍্যাবের সদস্যরা। শনিবার (২০ এপ্রিল) সকালে উপজেলার হাদল ইউনিয়নের মঙ্গলগ্রামের মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১২) পাবনা সিপিবি-২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মহল বিল এলাকার একটি বাড়িতে অভিযান‌ চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ধারালো দেশীয় অস্ত্র ও তিনটি হাত বোমা উদ্ধার করা হয়েছে। বোমা তিনটি নিস্ক্রিয় করতে রাজশাহী থেকে বোম্ব ডিসপোজাল টিম আনা হচ্ছে। ইতোমধ্যেই তারা রওনা দিয়েছেন। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন- মঙ্গলগ্রামের মহল বিল এলাকার বক্কার প্রামাণিকের ছেলে মো. শাকিল ও শামীম হোসেন এবং মো. হামিদ প্রামাণিকের ছেলে সাদেক হোসেন। উভয়ের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

মোঃ নূরুন্নবী
পাবনা প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD