• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

নড়াইলে ঘোড়দৌড় প্রতিযোগিতা ও চিত্রশিল্পীদের আর্ট ক্যাম্প পরিদর্শন

Yeasir Arafat Mifta / ২১৩ Time View
Update : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলের কুড়িরডোপ মাঠে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৯তম জন্মজয়ন্তী-২০২৩ উপলক্ষে ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শুক্রবার (১৯ এপ্রিল) উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হেলাল মাহমুদ শরীফ, মাননীয় বিভাগীয় কমিশনার, খুলনা বিভাগ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল। পুলিশ সুপার আমন্ত্রিত অতিথিদের সাথে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন। পরবর্তীতে পুলিশ সুপার অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে জেলা প্রশাসন ও এসএম সুলতান ফাউন্ডেশন এর আয়োজনে অনুষ্ঠিত মাছিমদিয়ায় ৩৬ জন চিত্রশিল্পীদের চিত্রকর্ম নিয়ে আয়োজিত আর্ট ক্যাম্পে যোগদান করেন। সেখানে অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সাথে পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরবর্তীতে ৩৬ জন চিত্রশিল্পীর হাতে তাদের চিত্রকর্মের জন্য সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন। পরিশেষে পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র হাতে স্মৃতি স্মারক হিসেবে উপস্থিত চিত্রশিল্পীদের একটি চিত্রকর্ম তুলে দেন।
এ সময় জুলিয়া সুকায়না, উপ-পরিচালক, স্থানীয় সরকার; শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); বীর মুক্তিযোদ্ধা সহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD