• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন ভেড়ামারায় ছাত্রীদের মাঝে সাইকেল বিতরণ প্রশিক্ষণ কর্মশালা ও গুণীজন সংবর্ধনার আমন্ত্রণপত্র প্রদান উপলক্ষে পুলিশ সুপারের সঙ্গে স্বদেশ বিচিত্রা প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ বাদাঘাটে বিক্ষোভের মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ সাংবাদিক খুনের আস্ফালন: কার ছত্রছায়ায় অভয় পাচ্ছে খুনি মিজান? ​

নড়াইলে চোরাই মোটরসাইকেল সহ দুইজন গ্রেফতার

Yeasir Arafat Mifta / ২০৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইলে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য মোঃ রুহুল শেখ ওরফে জীবন (৩০) ও মোঃ সোহাগ শেখ (৩০) নামের দুইজন চোরকে গ্রেফতার করেছে জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট (সিসিআইসি) ও নড়াইল সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামি মোঃ রুহুল শেখ ওরফে জীবন (৩০) ফরিদপুর জেলার মধুখালী থানার মোঃ দুলাল শেখের ছেলে এবং মোঃ সোহাগ শেখ (৩০) একই থানার পূর্ব গাঁড়াখোলা গ্রামের মোঃ আক্কাস শেখের ছেলে। নড়াইল সদর থানাধীন আলাদাতপুর দুখুর দোকানের সামনে মোঃ কিবরিয়ার বাসার গেটের সামনে হতে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ মিজানুর রহমান এর ব্যবহৃত পালসার লাল কালো রংয়ের ১৫০ সিসি মোটরসাইকেল, যার রেজি নং-যশোর ল-১৫-৭৫৬২, ইঞ্জিন নং-DHYWHE-47964, চ্যাসিস নং MD2A1ICYRHWE99919 অজ্ঞাতনামা চোরেরা চুরি করে চম্পট দেয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের নামে একটি চুরির মামলা রুজু করা হয়। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান’র নির্দেশে চোরাই মোটরসাইকেল উদ্ধার ও চোর গ্রেফতারে মাঠে নামে মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা সিসিআইসি টিম। এরই ধারাবাহিকতায়। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি বৃহস্পতিবার (১৮ এপ্রিল’) সকালে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) সাইফুল ইসলাম ও জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট (সিসিআইসি) এর এসআই (নিঃ) মোঃ ফিরোজ আহম্মেদ সঙ্গীয় ফোর্সসহ আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অভিযান পরিচালনা করে রাজবাড়ীর জেলা কারাগারের প্রধান গেইটের সামনে হতে আসামিদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের নিকট হতে চোরাই মোটরসাইকেল (যার রেজি নং-যশোর-ল-১৫-৭৫৬২) উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দতালিকা মূলে জব্দ করে হেফাজতে গ্রহণ করেন। আসামিদেরকে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি মোঃ রুহুল শেখ ওরফে জীবন (৩০) এর নামে গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ১৬ টি মামলা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD