• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক ত টি ডাকাতির মামলায় ৪ ডাকাত আটক অস্ত্রসহ গুলি ও গাড়ি জব্দ কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা, জামালগঞ্জে ৭৩৩ পরিবারের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন। বউয়ের পরকীয়া ও আইনি জটিলতায় নিঃস্ব সিঙ্গাপুর প্রবাসী, ন্যায়বিচারের দাবি মুন্সিগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের পর হত্যাচেষ্টার মামলার পলাতক আসামী মাদ্রাসা শিক্ষক র‍্যাব-১১, নারায়ণগঞ্জ কর্তৃক গ্রেফতার” নারায়ণগঞ্জের বন্দরে দুটি ইটভাটায় দেড় লক্ষ টাকা জরিমানা ও সতর্ক বার্তা কাউন্টার নারেটিভ সেল’-এর রাজশাহী বিভাগীয় প্রধান হলেন প্রয়াত এমপির সন্তান ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জু মৃত্যুর আগে তার ফেসবুক পোষ্ট ছিলো- যার জীবনে দুঃখ ছাড়া কিছু নাই, তাকে দেখায় কষ্টের ভয়।’ ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন পরিদর্শন

ভেড়ামারায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

Muntu Rahman / ২০৭ Time View
Update : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

ভেড়ামারা প্রতিনিধি –

আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুদীর্ঘ ইতিহাসের এক চিরভাস্বর অবিস্মরণীয় দিন। মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন আজ। ১৯৭১ সালের এই দিনে তত্কালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। রচিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস। এই অনুষ্ঠানে ঘোষিত হয় ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র। জাতীয় নেতাদের এবং জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

দিনটি যথাযথ মর্যাদায় উদযাপন কল্পে সারা দেশের ন্যায় কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা অডিটোরিয়াম এ আজ সকালে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডুর সভাপতিত্বে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে বিস্তারিত আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব শামীমুল ইসলাম ছানা, অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ তদন্ত লুৎফর রহমান, মোকারিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ, ধরমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক, জাতির শ্রেষ্ঠ সন্তানগণ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। ঐতিহাসিক মুজিবনগর দিবসের
আয়োজনে ছিলেন উপজেলা প্রশাসন, ভেড়ামারা, কুষ্টিয়া।
অনুষ্ঠান টি পরিচালনা করেন আইসিটি কর্মকর্তা আলমগীর হোসেন

আলোচক বৃন্দগন ঐতিহাসিক মুজিবনগর সম্পর্কে তথ্য বহুল আলোচনা করেন এবং প্রতিকূলতার মধ্যে ও কিভাবে ভালো কাজ করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। স্মার্ট বাংলাদেশ গঠনে সকলে মিলে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD