• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
যশোরে ‘চশমা সাইদ’ হত্যায় মেছো সুমন ও রোহিত আটক আবাসিক হোটেলে ডিবির অভিযান: অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ১৪ তরুণ-তরুণী গ্রেফতার বটিয়াঘাটায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার নাটোর লালপুরে বাল্যবিবাহ, মাদক ও সাইবার অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাঁশখালীতে গাঁজা সেবনের সময় হাতেনাতে দুই অটোরিকশা চালক আটক ,মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড বাঁশখালীতে প্রতিবন্ধী শিশুদের প্রারম্ভিক শনাক্তকরণ ও হস্তক্ষেপ জোরদারে এডভোকেসি সভা অনুষ্ঠিত সাংস্কৃতিক জাগরণে মুখরিত শিল্পকলা: নবজাগরণ সামাজিক সাংস্কৃতিক সংঘের দুই দিনব্যাপী উৎসব সম্পন্ন মুন্সিগঞ্জে ৯৯৯ কল পেয়ে নারী উদ্ধার ৫নং ওয়ার্ডের উন্নয়নের প্রত্যয়ে মাঠে সম্ভাব্য মেম্বার প্রার্থী মো. জামাল উদ্দিন নওগাঁর মহাদেবপুরে ইউনিয়ন ভূমি অফিসে ঘুষের অভিযোগে কর্মকর্তাকে শোকজ

সীতাকুণ্ডে রমজান উপলক্ষে বিএন্ডএফ’র উদ্যেগে অর্ধেক দামে পোলট্রি বিক্রি, উপচেপড়া ভিড়

Muntu Rahman / ২৯৫ Time View
Update : শনিবার, ২৩ মার্চ, ২০২৪

এ জেড ভূঁইয়া,সীতাকুণ্ড(চট্টগ্রাম)

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বিএন্ডএফ কেয়ার রমজান উপলক্ষ্যে অর্ধেক দামে মুরগির বিক্রি করায় মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে।
২৩ মার্চ শনিবার সকাল সাড়ে ১০টা দিকে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সদর সংলগ্ন মুনষ্টার কমিউনিটি সেন্টার এলাকায় সমাজসেবক মহিউদ্দিন চৌধুরীর চ্যারিটি প্রতিষ্ঠান বিএন্ডএফ কেয়ার রমজানে অর্ধেক দামে ১০০ টাকা কেজিতে মুরগি বিক্রির কার্যক্রমের শুভ উদ্বোধন করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সীতাকুণ্ড  উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাবিবুল্লাহ, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, বিএন্ডএফ কর্পোরেটের চেয়ারম্যানের মুখপাত্র এবং বিএন্ডএফ কেয়ারের প্রধান সমন্বয়ক মো. আশ্রাফুল আলম ভূঁইয়া, বিএন্ডএফ কর্পোরেটের কান্ট্রি ডিরেক্টর সাহেদ ইকবাল রিফাত।উল্লেখ্য বিএন্ডএফ কেয়ার প্রতি বছরই সীতাকুণ্ড  উপজেলার হতদরিদ্র এবং সুবিধা বঞ্চিত মানুষদের কর্মসংস্থান সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমের পাশাপাশি প্রতি রমজানে সাধারণ মানুষের জন্য ভিন্ন কিছু আয়োজন করে থাকে। গত বছরও তারা উপজেলার ৫০০ পরিবারের মধ্যে ৩ কেজি করে এবং ৬ হাজার ডিম বিক্রি করেছেন অর্ধেক দামে।এ ছাড়া ১ হাজার পরিবারের মাঝে অর্ধেক দামে ১০ টন চালও বিতরণ করেছে। তারই ধারাবাহিকতায় আজকে ৩ কেজি করে ১ হাজার পরিবারকে ভর্তুকি দিয়ে অর্ধেক দামে মুরগী বিক্রি কার্যক্রম শুরু করা হয়।
                                ##
মোঃআওরঙ্গজেব ভূঁইয়া
সংবাদদাতা,সীতাকুণ্ড
চট্টগ্রাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD