• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন- চেয়ারম্যান বাবুল

Montu Rahman / ৩৩৩ Time View
Update : সোমবার, ১৮ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার::

তাহিরপুরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল।

সোমবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার শনির হাওরের সাহেবনগর থেকে লালুয়ার ঘোয়ালা পর্যন্ত নির্মাণাধীন দুই কিলোমিটার (সাউথ কুরিয়ান) পাইলট প্রকল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বাঁধ পরিদর্শন করেন তিনি।
এসময় সাথে ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, উপজেলা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি রুপম আখুঞ্জি, সাংবাদিক শওকত হাসান, মনিরাজ শাহ প্রমুখ।

উপজেলা চেয়ারম্যান বাবুল শনির হাওরের বাঁধগুলো পরিদর্শন করে বাঁধের কাজে সন্তুষ্টি প্রকাশ করেন। এসময় তিনি জানান, হাওরের বাঁধগুলো ভালোভাবে সম্পন্ন হয়েছে। তবে কয়েকটি বাঁধের কাজে আংশিক ত্রুটি রয়েছে। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীকে নির্দেশ দেয়া হয়েছে সংশ্লিষ্ট পিআইসির মাধ্যমে সমস্যার সমাধান করা হবে। এছাড়াও হাওরের বাঁধগুলো টেকসই করতে তাহিরপুরে দুই কিলোমিটার পাইলট প্রকল্পের কাজ চলমান। আশা করছি এই প্রকল্পের কাজে সফলতা আসলে হাওর রক্ষায় টেকসই বাঁধের পরিকল্পনা গ্রাহণ করবে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD