• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী বিহারী ক্যাম্পের রমজানসহ গ্রেফতার দুই প্রাইভেটকার জব্দ যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান

নওগাঁর, মহাদেবপুরে দাখিল মাদ্রাসার সভাপতি ও সুপারের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ

Montu Rahman / ৪০২ Time View
Update : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুরে অবৈধভাবে অর্থ লেনদেনের মাধ্যমে গবেষণাগার-ল্যাব সহকারী পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে পাঘা বছির উদ্দীন ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি ও সুপারের বিরুদ্ধে।

অবৈধভাবে অর্থ লেনদেনের মাধ্যমে এ নিয়োগ বাণিজ্যে বন্ধের দাবীতে ওই মাদ্রাসার ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মিরাজুল ইসলাম ও প্রার্থী আবু সাইদ নেফাউর পৃথকভাবে জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর গতকাল বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উক্ত মাদ্রাসার সুপারিনটেনডেন্ট গত ৮ নভেম্বর তারিখে একটি দৈনিক পত্রিকায় গবেষণাগার/ ল্যাব সহকারী পদে নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেন। সে মোতাবেক উক্ত পদে নিয়োগের জন্য বিভিন্ন এলাকা থেকে ১২ জন প্রার্থী আবেদন করেন। কিন্তু নিয়োগ বোর্ড গঠনের আগে পরীক্ষার্থীরা জানতে পারেন যে, সুপারিনটেনডেন্ট জালাল উদ্দিন, সভাপতি সিরাজুল ইসলাম পরিচালনা কমিটির দু’একজন সদস্যের সাথে যোগসাজস করে অবৈধ নিয়োগ বাণিজ্যের মাধ্যমে সভাপতির নিকট আত্মীয় মোছাঃ উম্মেহানীকে নিয়োগ দেয়ার পাঁয়তারা চালাচ্ছে। বিষয়টি এলাকায় জানাজানি হলে অবৈধ নিয়োগ বন্ধের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করলে গত ৫ জানুয়ারি কর্তৃপক্ষ সেদিনের নিয়োগ বোর্ড বাতিল করে।

পরবর্তীতে একই কায়দায় মোছাঃ উম্মেহানীকেই নিয়োগ দেয়ার পাঁয়তারায় ১৬ মার্চ লোক দেখানো নিয়োগ বোর্ডের তারিখ নির্ধারণ করেছেন বলেও তারা অভিযোগে উল্লেখ করেন। এ বিষয়ে জানতে মাদ্রাসার সুপার মো. জালাল উদ্দীন ও সভাপতি মো. সিরাজুল ইসলামের মোবাইলে বারবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন মুঠোফোনে সাংবাদিকদের বলেন, নিয়োগে অনিয়নের অভিযোগ ওঠায় এর আগেও একবার সেখানকার নিয়োগ বোর্ড বাতিল করা হয়েছে। স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগের পরিবেশ থাকলে তবেই নিয়োগ বোর্ড সম্পুর্ণ হবে এবং কারো আত্নীয়-স্বজন দেখে নয়, যোগ্য প্রার্থীকেই নিয়োগ দেয়া হবে বলে জানান তিনি। উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান সোহাগ বলেন, তিনি এলাকার বাইরে থাকায় অভিযোগটি দেখার সুযোগ হয়নি তবে ফিরে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান সাংবাদিকদের বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। কিন্তু নিয়োগ দেন ম্যানেজিং কমিটি। এছাড়াও মাদ্রাসা বোর্ড পৃথক হওয়ায় ঢাকা থেকেই প্রতিনিধি আসেন। এরপরও বিষয়টি তিনি খতিয়ে দেখবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD