• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
কালিয়াকৈরে পিকআপে তিনটি গরু সহ ৩ চোর আটক চাঁপাইনবাবগঞ্জে রেড ক্রিসেন্ট সোসাইটির পথচারীদের পানি, ছাতা ও হাতপাখা বিতরণ কালিয়াকৈরে মানববন্ধন ইসলামী ব্যাংক নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে কুষ্টিয়া দৌলতপুরে বিশিষ্ট ব্যবসায়ী সাগর খান দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত  কুষ্টিয়া দৌলতপুরে নিখোঁজের ১০ দিনেও উদ্ধার হয়নাই এক সন্তানের জননী পরিবারের সংবাদ সম্মেলন  কুষ্টিয়া দৌলতপুরে বিশিষ্ট ব্যবসায়ী সাগর খান দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত  ঈদে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারগুলোর মাঝে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আর্থিক সহায়তা প্রদান মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি যশোরে ফ্যামিলি কার্ড তালিকায় ৬২ ধনী নারী সমাজসেবা যশোর উপপরিচালক, দুই সহকারী পরিচালক স্ট্যান্ডরিলিজ কুষ্টিয়া দৌলতপুরে দীর্ঘ ১৩ বছর পরে নিজ জমি উদ্ধার করলো ভুক্তভোগী সেলিমের পরিবার

রিফাইতপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচনের দাবিতে রানা বিশ্বাসের চিফ এজেন্টের সংবাদ সম্মেলন

Muntu Rahman / ৩৭২ Time View
Update : রবিবার, ১০ মার্চ, ২০২৪

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ

কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ৯নং রিফাইতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে দুই প্রার্থীর ভোট সমান সংখ্যাক হওয়ার কারনে প্রতিদন্দী দুই প্রার্থীর মধ্যে পুনঃ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন আব্দুল মান্নান রানা বিশ্বাসের চিফ এজেন্ট মোঃ আলাউদ্দিন।

এই উপনির্বাচনে মোট ৫ জন প্রার্থী প্রতিদন্দীতা করেন। তবে ঘোড়া প্রতীকের আব্দুল মান্নান রানা বিশ্বাস ৬১২৩ এবং মোটরসাইকেল প্রতীকের ফারুক আলম পান্না ৬১২৩ ভোট পান। দুই প্রতিদন্দী প্রার্থী আব্দুল মান্নান রানা বিশ্বাস ও ফারুক আলম পান্না সমান সংখ্যাক ভোট প্রাপ্ত হওয়ায় দুজনের মধ্যে আবার নির্বাচন অনুষ্ঠিত হবে, এমন সিদ্ধান্তের কথা জানান রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার অঞ্জন কুমার মন্ডল। তবে হঠাৎ করে রাত ১০ টার সময় রিটার্নিং কর্মকর্তা লটারির মাধ্যমে বিজয়ী বিজয় নির্ধারণ করার নির্দেশনা দেন।

৯ মার্চ (শনিবার) রাত ১১ টার সময় ঝাউদিয়ার প্রধান নির্বাচনী অফিসে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। চিফ এজেন্ট মোঃ আলাউদ্দিন বলেন, তার প্রার্থী আব্দুল মান্নান রানা বিশ্বাস অসুস্থ থাকার কারণে আমাকে সংবাদ সম্মেলন করার নির্দেশ দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে পুনঃনির্বাচনের ঘোষণা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন। কিন্তু হঠাৎ করে শুনি লটারি হবে। আমরা লটারি না মেনে পুনঃনির্বাচনের দাবী জানাচ্ছি।

উল্লেখ্য, রিফাইতপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আব্দুর রশিদ বাবলু ২০২৩ সালের ১৪ অক্টোবর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর কারণে চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD