• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
লালপুর থানা পুলিশের মানবিক উদ্যোগে পরিবারের কাছে ফিরল ১২ বছরের শিশু স্বাধীন ভেড়ামারায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ নারায়ণগঞ্জে পুলিশ হত্যার দায়ে ৬ আসামি গ্রেফতার বীরগঞ্জে রুপালি মৎস্যজীবী সমবায় সমিতির মতবিনিময় সভা, উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন এমপি মনজুরুল ইসলাম টেকনাফে কে-৯ ডগের সহায়তায় অটোরিকশায় ৩৯ লিটার চোলাই মদ উদ্ধার সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক

বাংলার সুর সংগীত শিল্পী গোষ্ঠীর বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Montu Rahman / ৩০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার

দেশের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলার সুর সংগীত শিল্পী গোষ্ঠীর ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২ মার্চ ২০২৪, শনিবার, বিকেল ৬ ঘটিকায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ এর সাবেক এডিশনাল আইজিপি বীরমুক্তিযোদ্ধা সৈয়দ বজলুল করিম , প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দেশবরেণ্য গীতিকবি হাসান মতিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠন এর উপদেষ্টা ও বিশিষ্ট রাজনীতিবিদ, নজরুল গবেষক ও সংস্কৃতজন মুহাম্মদ আতা উল্লাহ খান। সংগীত শিল্পী ও সংবাদ পাঠিকা সীমা ইসলাম ও ওস্তাদ আলা উদ্দিন এর উপস্থাপনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠন এর সভাপতি গীতিকার ও সুরকার কবি বেদনা খাতুন।
সংগঠন এর উপদেষ্টা ও বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ জাস্টিস এন্ড ডেভলপমেন্ট পার্টির চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হেলাল উদ্দিন আহমেদ, বিশিষ্ট গবেষক ও
কন্ঠ শিল্পী সরদার হিরক রাজা, মোজাম্মেল হক চৌধুরী, মোঃ শফিকুল আলম বাবুল, শাহ আলম সেরুল, মোঃ হাসান আলী সরকার, মোঃ সাইফ উদ্দিন, মোঃ ফরহাদ আলম, মোঃ রউফ, এস এ বাবুল প্রমুখ। অনুষ্ঠানে মনোমুগ্ধকর
সংগীত পরিবেশন করেন শিল্পী সীমা ইসলাম, সেলিনা, হীরা, জামান মোজাম্মেল, এ্যানি, টিটু, নীলা, বিপ্লব, লীসা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD