• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম:
পূর্ব বিরোধের জের ধরে সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে জখম সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য ভারতীয় ট্রাকসহ প্রায় ৬ হাজার বোতল মাদক সিরাপ জব্দ নওগাঁ জেলা পুলিশের দুর্দান্ত অভিযান : বদলগাছিতে শিশু ধর্ষণ মামলার আসামি মোঃ আব্দুস সাত্তার (৬০) গ্রেফতার জনগণের আস্থাই সরকারের সবচেয়ে বড় অর্জন, নির্যাতিতদের ডাটাবেজ ও রাষ্ট্রীয় স্বীকৃতি জরুরি: ড. আসিফ মিজান বটিয়াঘাটা বিএনপি নেতার মায়ের দাফন পারিবারিক কবরস্থানে সম্পন্ন তাহিরপুরে বালু ধসে স্কুলছাত্র নিহতের ঘটনায় ৬ জনকে আসামি করে মামলা দায়ের কটিয়াদীতে মাদক-জুয়া-সন্ত্রাসের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বটিয়াঘাটায় সরকারি নির্দেশ-কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভরাটি নদী দখলের মহোৎসব কুরআনী নূর ব্লাড ব্যাংকের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় কর্মসূচি সফলভাবে সম্পন্ন কালিয়াকৈরে লোডশেডিংয়ে দিশেহারা জনজীবন।

র‍্যাবের অভিযানে বহুল আলোচিত যাবজ্জাীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাদক সম্রাট এমদাদকে গ্রেফতার

Muntu Rahman / ৩৩৩ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

র‍্যাবের অভিযানে বহুল আলোচিত যাবজ্জাীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাদক সম্রাট এমদাদকে গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, বিশেষ প্রতিনিধি :: র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‍্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি, র‍্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ইং ২৩ জানুয়ারী ২০২৪ তারিখ রাত্রী-০০.১০ ঘটিকায় ঘটনাস্থ রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাদারপুর ডিমভাংগা এলাকা হইতে অদ্য ২৩/০১/২০২৪ খ্রিঃ তারিখে সময় রাত্রী- ০০.১০ ঘটিকায় দায়রা মামলা নং-১৪৯২/১৭, জিআর ২১২/১৭ গোদাগাড়ী থানার মামলা নং-৩৭ তারিখ-১৯/৭/২০১৭ ইং রিসিভ নং- ৫০/২৩ তারিখ-১৬/১/২৪ইং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ এমদাদুল হক(৬০), পিতা- মৃতঃ মনতাজ আলী, সাং- মাদারপুর লিপিস্টিক পাড়া, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে গ্রেফতার করতে সক্ষম হন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের গ্রেফতারকৃত আসামীকে উক্ত সাজা পরোয়ানাসংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে, তিনি জানান তার বিরুদ্ধে যাবজ্জীবন সাজা পরোয়ানা থাকায় তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন যায়গায় আত্নগোপনে ছিলেন। গ্রেফতারকৃত আসামীকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, উপরোক্ত ঘটনায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) এর বিরতিহীন চলমান অভিযানে সিপিএসসি, র‍্যাব-৫ কতৃক অভিযান চালিয়ে বহুল আলোচিত যাবজ্জাীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মাদক সম্রাট এমদাদকে গ্রেফতারের বিষয়টি আজ মঙ্গলবার (২৩ শে জানুয়ারি, ২০২৪ ইং) সিপিসি র‍্যাব-৫, কতৃক ই-মেইল যোগে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।

ইতোমধ্যেই র‍্যাবের পক্ষ থেকে অপরাধীদের কঠোর হুশিয়ারী দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র-মাদকদ্রব্য উদ্ধার থেকে শুরু করে সকল প্রকার অরাজকতাকে রুখে দিতে র‍্যাব বদ্ধপরিকর। এ ছাড়াও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স ঘোষণার পাশাপাশি সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান গুলো চলমান থাকবে।

RUHUL AMIN, DHAKA-23/01/2024 🇧🇩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD