• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী বিহারী ক্যাম্পের রমজানসহ গ্রেফতার দুই প্রাইভেটকার জব্দ যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান

সুনামগঞ্জের ৫টি আসনের ৭০০টি ভোটকেন্দ্রে নির্বাচনি সরনজাম পাঠানো শুরু

Montu Rahman / ২৮৬ Time View
Update : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

আমির হোসেন, স্টাফ রিপোর্টার::

নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু,আইন শৃংখলা বাহিনীর ১১ হাজার সদস্য মোতায়েন
সুনামগঞ্জের ৫টি আসনের ৭০০টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। সবকেন্দ্রগুলোতে আইন শৃংখলা বাহিনীর মোট ১১ হাজার সদস্য মোতায়েন থাকবে বলে নির্বাচন অফিস সূত্রে জানা যায়। এই ৫টি আসনে মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ২২ হাজার ১৬৯ জন। এরমধ্যে পূরুষ ভোটার ৯ লাখ ৭৪ হাজার ৪২৯ জন এবং নারী ভোটার ৯ লাখ ৪৭ হাজার ৭২৮ জন। এই মোট আসনে মোট কেন্দ্রের সংখ্যা ৭০০টি এবং মোট ভোট কক্ষের সংখ্যা ৪ হাজার ১২৯টি। নির্বাচনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি,স্বতন্ত্র,তৃণমূল বিএনপি,বিএন এফ,গণফ্রন্ট,বাংলাদেশ সুপ্রিম পার্টি,ন্যাশনাল পিপলস পার্টিসহ বিভিন্নদলের মোট ২৭জন প্রার্থী প্রতিদ্বন্ধীতায় অংশ নিয়েছেন।

শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকতা মো. রাশেদ ইকবাল চৌধুরীর কার্যালয় থেকে জেলার ৫টি সংসদীয় আসনের মোট ৭০০টি ভোট কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কাজ শুরু হয়েছে। তবে ভোটের দিন ভোরে প্রতিটি কেন্দ্রে যাবে ব্যালট পেপার এমন তথ্য নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ।

এ ব্যাপারে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রাজন চন্দ্র দাস জানান, ভোটেরদিন প্রতিটি ভোটকেন্দ্রে আইন শৃংখলা কাজে নিয়োজিত পুলিশ,আনসার,র‌্যাব ও বিজিবির মোট ১১ হাজার সদস্য মোতায়েন থাকবে এবং তারা ইতিমধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে পৌেৈছ গেছেন। এছাড়া ও সেনাবাহিনীর সদস্যরাও যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি ভোটকেন্দ্রে তাদের টহল থাকবে বলে জানা যায়। ভোটারদের উপস্থিতি বাড়াতে এবং ভোটারগণ যাতে করে নির্বিঘেœ ভোটকেন্দ্রে যেতে পারেন ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন।

এ ব্যাপারে সুনামগঞ্জ জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মো.রাশেদ ইকবাল চৌধুরী জানান আগামীকাল ৭ই জানুয়ারী জেলার ৮৮টি ইউনিয়নের ৭০০ ভোটকেন্দ্রে ইতিমধ্যে নির্বাচনী সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যাতে করে সকল ভোটারগণ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করবে বলে জানান। পাশাপাশি ৩৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভোটের দিন ভোটকেন্দ্রগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD