• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কক্সবাজার ইউনিটের উদ্যোগে চকরিয়া মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙ্গালী স্কুল এন্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা কর্মসূচি সম্পন্ন সীতাকুণ্ডে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ- ২০২৬ পালিত চকরিয়ায় আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত ও হত্যা মামলার প্রধান আসামি তৌহিদ গ্রেফতারে চকরিয়া থানা পুলিশের প্রেস কনফারেন্স জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা কটিয়াদী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা যশোরে ইজতেমা শুরু শুক্রবার, থাকবে দেশি-বিদেশি মুসল্লি মিয়ানমার থেকে আরও ৪১ জেলে ফিরলেন, এ বছর সংখ্যা ৩২৩ ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারী বিহারী ক্যাম্পের রমজানসহ গ্রেফতার দুই প্রাইভেটকার জব্দ যশোরে দুই লাখ ৫৭ হাজার অর্থনৈতিক ইউনিট চলমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে সুনামগঞ্জ পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

Montu Rahman / ২৯১ Time View
Update : শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪

স্টাফ রিপোর্টার

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন-২০২৪ উপলক্ষ্যে সুনামগঞ্জ জেলায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ জানুয়ারি ২০২৪ খ্রি.) সকাল ১০টায় পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশের আয়োজনে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। বিফ্রিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (অতিরিক্তি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ এহ্সান শাহ্। প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার নির্বাচন ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনিদের্শনা প্রদান করেন।

নির্বাচনী ব্রিফিং প্যারেডে জেলা পুলিশের সকল উর্ধ্বতন কর্মকর্তা, জেলা আনসার কমান্ডার, সকল থানার অফিসার ইনচার্জসহ পুলিশের বিভিন্ন ইউনিটের সকল পদমর্যাদার অফিসার-ফোর্স ও আনসার সদস্যগণ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ জেলায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ৭০০টি কেন্দ্রে ভোট গ্রহণ কার্যক্রম অনুষ্ঠিত হবে। নির্বাচন কার্যক্রম অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশ ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে। প্রত্যেকটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত থাকবেন। তাছাড়া জরুরি প্রয়োজনে মোবাইল টিম ও স্ট্রাইকিং টিম সার্বক্ষণিক ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। সাদা পোষাকে জেলা বিশেষ শাখা প্রতিটি কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করবেন। ভোট কেন্দ্রের আইন-শৃঙ্খলা পর্যবেক্ষণে সার্বক্ষণিক বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত থাকবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD