• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ব্রিজ নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সিগঞ্জে বিদেশি পিস্তল গুলি ও চাইনিজ কুড়ালসহ গ্রেফতার ১ মুন্সীগঞ্জে পৃথক অভিযানে বিভিন্ন অপরাধের ৩২ জন গ্রেফতার সীতাকুন্ডে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে স্কুল ছাত্রী আহত ছিনিয়ে নেওয়া হয়েছে গলার চেইন ও কানের দুল সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ বটিয়াঘাটায় যুবদল নেতা বাদল হাওলাদারকে গুলি, খুলনা মেডিকেলে ভর্তি নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল হত্যা: ডিবি হেফাজতে এমপি আজিজের ছেলে মিন্টু, জিজ্ঞাসাবাদ চলছে সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ৮ শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান প্রায় ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ চাঁপাইনবাবগঞ্জে এ জে আর কুরিয়ার এজেন্সি হতে ২ কেজি হেরোইন উদ্ধার

ফরিদপুরে ১০ কেজি প্লাস্টিক এ হাজার টাকার বাজার এর আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন

Montu Rahman / ২৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩

সুলতানা আক্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি

ফরিদপুরে দশ কেজি প্লাস্টিকের বিনিময়ে হাজার টাকার বাজার এর আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।

আজ বৃহস্পতিবার সকালে ফরিদপুর শহরের সাজেদা কবিরউদ্দিন পৌর বালিকা বিদ্যালয় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিদানন্দ ফাউন্ডেশন এর সভাপতি ফারুক আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর অসীম কুমার সাহা, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর নাগরিক মঞ্চের সভাপতি আওলাদ হোসেন, বাবর ফরিদপুর জেলা নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা, সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক শওকত হোসেন।

এতে জানানো হয় মাত্র ১০ কেজি প্লাস্টিক জমাদানের পরিবর্তে এখান থেকে কুপন সংগ্রহ করে সেই কুপন ভাঙ্গিয়ে সংগ্রহ করা যাবে প্রয়োজনীয় বাজার। মূলত প্লাস্টিকের সাথে জড়িত টোকাইদের একাজে অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে ফরিদপুরের ২৩০ টি পরিবার এ কাজে সম্পৃক্ত রয়েছে।
এখানে কম দাম যে সমস্ত পন্য সামগ্রী পাওয়া যাচ্ছে ‌ সেগুলো হলো ১ টাকায় চাউল,১টাকায় ছোলা,২ টাকায় মসুর ডাল,৩ টাকায় চিনি, ৫ টাকায় সয়াবিন তেল ৩ টাকায় আটা,১ টাকায় লবণ, ১ টাকায় সুজি, ৫ টাকায় মুরগি,৫ টাকায় মাছ, ৪ টাকায় কম্বল,১ টাকায় কাপড় ১ টাকায় টি-শার্ট ডিম ১ ডজন ২ টাকা ব্যাগ প্রতিটা ৫ টাকা, খাতা ১ টাকা ও ছাতা প্রতিটা ১ টাকা।

এ সময় বিদ্যানন্দের ভলেন্টিয়ার স্কুলের ছাত্রী এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD