• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন নওগাঁয় পুলিশ তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে বাদিকে আপসের চাপ দেওয়ার অভিযোগ কটিয়াদীতে দীর্ঘসময় বিদ্যুৎবিহীন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত; অভিভাবক ও পরীক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ দুর্নীতির সংবাদ প্রকাশঃ সুনামগঞ্জে সাংবাদিকের ওপর যুবদল ও সেচ্ছাসেবক দলনেতার হামলা চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত সুনামগঞ্জে ডিসি ইলিয়াস মিয়াকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বর্ষবরণ পালন করলো উদীচী শিল্পীগোষ্ঠী মান্দায় পাচারের সময় ৪৫ বস্তা সরকারি সার আটক, কৃষকদের মাঝে বিক্রি,, ভেড়ামারায় নির্মাণাধীন পাঁচ তলা বাড়ির কাজে বাধা ও বাউন্ডারি ওয়াল ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন ভেড়ামারায় খোদ ব্যাংক কর্মকর্তার চেক প্রত্যাখ্যাত হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির বড় সাফল্য প্রাইভেটকার ও মাদকসহ আটক ১ ​

দৌলতপুরে নিখোঁজের ৪ দিন পার হলেও উদ্ধার হয়নাই শাহিন আলী

Muntu Rahman / ২৭৩ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়া দৌলতপুর উপজেলার তেকালা গ্রামের প্রবাসী সানের আলীর ১১ বছর বয়সী বালক শাহিন আলী নিখোঁজের ৪ দিন পার হলেও উদ্ধার হয়নাই বলে জানান এলাকাবাসী।

গত (১১ ডিসেম্বর) বিকাল অনুমানিক ৪ টার পরে নিজ বাড়ি থেকে দাদার ব্যবহৃত পাখি ভ্যান গাড়ী নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে নাই শাহিন আলী।

এ বিষয়ে শাহিনের মা কমোলি খাতুন ও নানা নুর ইসলাম বলেন, শাহিন আলী প্রায় দিন বিকালে তার দাদার ব্যবহৃত পাখি ভ্যান গাড়ি ভাড়া মারতে তেকলা বাজারে যায়। গত ১১ ডিসেম্বর বিকালে বের হলে আর বাড়ি ফিরে আসে নাই। আমাদের ধারনা কোন অপহরণকারী পাখি ভ্যান গাড়িটা নেওয়ার জন্য গাড়ি সহ তাকে অপহরণ করেছে। এ বিষয়ে আমরা দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছি। আমরা শাহিনকে অতিদ্রুত উদ্ধার চাই।

এ বিষয়ে আদাবাড়ীয়া ইউনিয়নের ইউপি সদস্য সোহেল রানা ও আদাবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি আহসান হাবীব দিলিপ বলেন, আজ প্রায় ১০ থেকে ১৫ দিন যাবত তেকালা এলাকায় অন্য জেলার খারাপ মানুষের আসা যাওয়া বেড়েছে, আইনশৃঙ্খলার ব্যাপক অবনতি তেকালায় । সে সাথে বেড়েছে গরু সহ বিভিন্ন চুরি। তবে তেকালা ক্যাম্প পুলিশের চোখে পড়ার মত কোন তৎপরতা নাই । তাই আমাদের দাবি তদন্ত করে অতিদ্রুত বাচ্চাটিকে উদ্ধার করা হোক।

এ বিষয়ে দৌলতপুর ভেড়ামারা সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ বলেন, এ বিষয়ে পুলিশ তৎপর আছে। শাহিন নামে বাচ্চাটাকে উদ্ধারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD