• শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
একটি পরিচ্ছন্নদ দল গঠন করতে চাই। নারীর ক্ষমতায়নে কাজ করতে চাই — এমপি ফরিদা ইয়াসমিন নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ আসামি গ্রেফতার তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ কিশোরগঞ্জে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ র‍্যাব -১১ নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলা ৩ সদস্য আহতর ঘটনায় বিশেষ চিরনি অভিযানে অস্ত্র মাদক দ্রব্য জব্দ আটক ১৩ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন পিরোজপুর এলাকায় মাদকদ্রব্য সহ গ্রেফতার ২ সোয়াবিন তেলের বোতলের ভিতর মাছি ? কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ভৈরবে ভয়াবহ রেল দূর্ঘটনায় প্রাণ হারালো নান্দাইলের ৫ জন

Muntu Rahman / ৩৮০ Time View
Update : মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

ভৈরবে ভয়াবহ রেল দূর্ঘটনায় প্রাণ হারালো নান্দাইলের ৫ জন

মোঃ শহিদুল ইসলাম পিয়ারুল -স্টাফরিপোর্টার: ভৈরবে ভয়াবহ রেল দুর্ঘটনার কবলে প্রাণ হারালো নান্দাইল উপজেলার একই পরিবারের চারজন সহ মোট পাচঁজন। মঙ্গলবার সকালে জানাযা নামাজের পর নিহতদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তবে একই পরিবারের চার সদস্যের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল, থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান রাশেদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন সহ স্থানীয় জনপ্রতিনিধিগণ পরিবারের প্রতি সমবেদনা জানাতে নিহতদের বাড়িতে যান।
জানাগেছে, নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের বনাটি গ্রামের একই পরিবারের কৃষক রইছ উদ্দিনের পুত্র সুজন মিয়া (৩৫) ও সুজনের স্ত্রী ফাতেমা (২৮) এবং দুই পুত্র সজিব (১২) ও ইসমাইল হোসেন (৭) ঘটনাস্থলে মারা যান। তবে ভাগ্যবশত প্রাণে বেঁেচ যান নিহত সুজনের সহোদর ভাই ও ভাতিজারা। অপরদিকে উপজেলার মুশুলী ইউনিয়নের নবীয়াবাদ গ্রামের আরজু মিয়ার মেয়ে গার্মেন্টস কর্মী হোসনা আক্তার(২৩)। কিন্তু প্রানে বেঁচে যায় সঙ্গে থাকা নিহত হোসনার স্বামীর ভাই ও ৪ বছরের শিশুপুত্র। তারা প্রত্যেকেই গামেন্টস কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তাঁরা বাড়ি থেকে ঢাকায় কর্মস্থলে যাচ্ছিলেন। পথিমধ্যে এই ভয়াবহ দূর্ঘটনায় প্রাণ হারায়। তবে রইছ উদ্দিনের বাড়িতে তিনদিন আগে গত হওয়া বিয়ের আনন্দ খাটিয়ে উঠতে না উঠতেই শোকের ছায়া নেমে আসে। কৃষক রইছ উদ্দিন বাড়িতে তাঁর স্ত্রী মহিলা আক্তারকে (৬৫) নিয়ে বসবাস করেন।
নিহতের ভাই স্বপন মিয়া জানান, পরিবারের সদস্যরা একাসাথে বাড়ি আসা-যাওয়া করে। তাই তাঁদের পছন্দের বাহন হচ্ছে ট্রেন। সেই ট্রেনে আমাদের এক ভাইকে কেড়ে নিয়েছে। সুজন মিয়ার মা মহিলা আক্তার কাঁদছিলেন। গ্রামের নারীরা তাঁকে স্বান্তনা দিচ্ছিলেন। তিনি বলেন, দুইডা নাতিরে আদর কইরা বাড়ি থাইক্কা বিদায় দিছি। এই বিদায় যে শেষ বিদায় অইবো সেইডা কি জানতাম।
নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী (স্বপন) জানান,একটি পরিবারের চার সদস্যের মর্মান্তিক মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। তা কোনোমতেই মেনে নেওয়া যায় না। রেল কর্তৃপক্ষের উচিত ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক দোষিদের শাস্তির ব্যবস্থা করা,সেইসাথে নিহতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপুরণ প্রদান।
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুজজামান নিহতের বাড়িতে গিয়ে স্বজনদের সহমর্মিতা জানিয়েছেন।
ছবি-সংযুক্ত


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD