• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনাম:
একটি পরিচ্ছন্নদ দল গঠন করতে চাই। নারীর ক্ষমতায়নে কাজ করতে চাই — এমপি ফরিদা ইয়াসমিন নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ আসামি গ্রেফতার তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ কিশোরগঞ্জে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ র‍্যাব -১১ নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলা ৩ সদস্য আহতর ঘটনায় বিশেষ চিরনি অভিযানে অস্ত্র মাদক দ্রব্য জব্দ আটক ১৩ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন পিরোজপুর এলাকায় মাদকদ্রব্য সহ গ্রেফতার ২ সোয়াবিন তেলের বোতলের ভিতর মাছি ? কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলাধীন নিমসার নামক স্থানে মহাসড়কের উপর হতে কাঁচাবাজার উচ্ছেদ

Muntu Rahman / ৩৩৮ Time View
Update : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলাধীন নিমসার নামক স্থানে মহাসড়কের উপর হতে কাঁচাবাজার উচ্ছেদ

ডেক্স নিউজ ঃ  (১০ অক্টোবর হতে ১১ অক্টোবর ২০২৩) হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এসপি মো: খাইরুল আলমের নির্দেশনা মোতাবেক দিন ও রাত আন্তরিক ভাবে দায়িত্ব পালন করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলাধীন নিমসার নামক স্থানে মহাসড়কের উপর হতে “নিমসার কাঁচাবাজার” উচ্ছেদ করে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। মূলত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রাম মুখী লেনে নিমসার বাজার এলাকায় কিছু ব্যবসায়ী ইজারা নেওয়ার নাম করে প্রতিদিন মহাসড়কের উপর কাঁচাবাজার বসিয়ে ব্যবসা বানিজ্য করার সুযোগ করে দেয়; ফলশ্রুতিতে প্রায় প্রতিদিনই ভোরবেলা নিমসার কাঁচা বাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এসপি মো: খাইরুল আলমের কাছে যানযটে আটকে পড়া একজন প্যাসেঞ্জার ফোন করলে তিনি অফিসার ইনচার্জ ময়নামতি ক্রসিং হাইওয়ে থানাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন এবং একই দিন অর্থাৎ ১০ অক্টোবর দুপুর ২ টায় তিনি “নিমসার কাঁচাবাজার” এলাকা পরিদর্শন করেন এবং উপস্থিত স্থানীয় লোকজনের সাথে কথা বলে পরিবেশ ও পরিস্থিতি সম্বন্ধে অবগত হন।

অত:পর ১১ অক্টোবর রাত্র ২টার হতে দুপুর সাড়ে ১২ টার মধ্যে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এসপি মো: খাইরুল আলমের নির্দেশনা মোতাবেক হাইওয়ে পুলিশ কুমিল্লা সার্কেলের সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমানের নেতৃত্বে ময়নামতি হাইওয়ে থানার অফিসার – ফোর্সের সহযোগিতায় মহাসড়কের অংশে বসা কাঁচা বাজারের ব্যবসায়ীদের সরিয়ে দিয়ে মহাসড়ক থেকে শান্তিপূর্ণ ভাবে কাঁচা বাজার ব্যবসায়ীদের নিকট থেকে দখল মুক্ত করা হয়। এখন থেকে নিমসার কাঁচাবাজার এলাকায় মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে এবং তা নিরবচ্ছিন্ন ভাবে ঠিক রাখতে কুমিল্লা রিজিয়নের এসপি মো: খাইরুল আলম সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মো: মিজানুর রহমান, অফিসার ইনচার্জ ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD