• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে আন্তরিকভাবে কাজ করতে হবে…. এসপি মো: খাইরুল আলম

Montu Rahman / ৪৭২ Time View
Update : বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে আন্তরিকভাবে কাজ করতে হবে…. এসপি মো: খাইরুল আলম

ডেক্স নিউজঃ বুধবার  (১১ অক্টোবর ২০২৩) দুপুর সাড়ে ১২ টায় মিয়াবাজার হাইওয়ে থানা আকস্মিক পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের এসপি মো: খাইরুল আলম। এই সময় তিনি উপস্থিত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে বলেন, ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক বাংলাদেশের অর্থনীতির লাইফ লাইন; তাই এই মহাসড়কে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশে কর্মরত প্রতিটি সদস্যকে আন্তরিকভাবে কাজ করতে হবে। তিনি এ সময় বলেন, মহাসড়কে শৃঙ্খলা, নিরাপত্তা ও নিরাপদ ট্রাফিক ব্যবস্থাপনা ঠিক রাখার মূল দায়িত্ব হাইওয়ে পুলিশের; সুতরাং কুমিল্লা রিজিয়নে কর্মরত প্রতিটি সদস্যকে সততা ও ন্যায়নিষ্ঠ ভাবে কাজ করার প্রতি গুরুত্ব আরোপ করেন। তিনি আরো বলেন, মহাসড়কে কোন হয়রানি/অনিয়ম করা যাবে না এবং এ ব্যপারে কোন সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসলেই তা সঠিকভাবে অনুসন্ধান করে মেরিট অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ সময় তিনি মিয়াবাজার হাইওয়ে থানা কম্পাউন্ড প্রত্যক্ষ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ও ফোর্সদের নিয়ে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের মিয়াবাজার অংশে মহাসড়কের শৃঙ্খলা, ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহন চলাচল প্রত্যক্ষ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: লোকমান হোসাইন, কনস্টেবল, এএসআই এবং এসআই পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD