• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:
সীতাকুণ্ডে আওয়ামীলীগ নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার মাতামুহুরী উপজেলার বিএমচর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু কুষ্টিয়া জেলা ছাত্রদলের নতুন কমিটি: দৌলতপুরে উপজেলা ছাত্রদলের আনন্দ মিছিল চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত ডুলাহাজারায় উন্নয়নমূলক প্রকল্পের কাজ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপপরিচালক তাহিরপুরে ইসলামী যুব আন্দোলনের যুব সম্মেলন অনুষ্ঠিত, নতুন কমিটি ঘোষণা হোয়াইক্যংয়ে ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, সিএনজিচালক আটক চকরিয়ায় অস্ত্রসহ কথিত ডাকাত সর্দার তৌহিদ গ্রেফতার ১০ মাসে ৮ কোটি টাকার বেশি মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করল ৫৩ বিজিবি সীতাকুন্ডে এলবিয়ন ল্যাবরেটরিজ লিমিটেডের স্বত্বাধিকারী মো. নিজাম উদ্দিনের ইন্তেকাল

নান্দাইলে পূজা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত।।

Montu Rahman / ৪১৮ Time View
Update : মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

নান্দাইলে পূজা উদযাপন উপলক্ষে
প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত।।

স্টাফ রিপোর্টার ঃ ময়মনসিংহের নান্দাইলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) উপজেলা পরিষদের প্রশাসনিক সভা কক্ষে এ প্রস্তুতিমূলক সভার সভাপতিত্ব করেন
নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল। নান্দাইল উপজেলায় একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ৩২টি পূজামণ্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গা পূজা যেন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যাবস্থা করা হবে। এছাড়া প্রতিটি পূজা মন্ডপে সরকারের পক্ষ থেকে অর্ধটন করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানাগেছে। উক্ত প্রস্তুতিমূলক অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল, পৌর মেয়র মোঃ রফিক উদ্দিন ভুইয়া, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান রাশেদ, নান্দাইল উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এডভোকেট শ্যামল কুমার গাঙ্গুলী ও সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা প্রমুখ।

শহিদুল ইসলাম পিয়ারুল
নান্দাইল, ময়মনসিংহ।
১০-১০-২০২৩ইং
০১৭১৫৮১৯৭০৯


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD