• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ আসামি গ্রেফতার তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ কিশোরগঞ্জে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ র‍্যাব -১১ নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলা ৩ সদস্য আহতর ঘটনায় বিশেষ চিরনি অভিযানে অস্ত্র মাদক দ্রব্য জব্দ আটক ১৩ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন পিরোজপুর এলাকায় মাদকদ্রব্য সহ গ্রেফতার ২ সোয়াবিন তেলের বোতলের ভিতর মাছি ? কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার

দৌলতপুরে খেজের আলী মন্ডলের মাথা থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ

Muntu Rahman / ৬১৪ Time View
Update : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

দৌলতপুরে খেজের আলী মন্ডলের মাথা থেঁতলানো লাশ উদ্ধার করেছে পুলিশ

আছানুল হক কুষ্টিয়া দৌলতপুর

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় খেজের আলী মন্ডল (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।

শনিবার (৭ অক্টোবর ) সকাল অনুমানিক ৭ টার পরে উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের খেজের আলী মন্ডলের নিজ বাড়ির পিছনে কবর স্থান সংলগ্ন কুমর আলীর জমিতে মাথা থেঁতলানো মরা দেহ পড়ে থাকতে দেখে, দৌলতপুর থানা পুলিশকে জানান এলাকাবাসী ।

খেজের আলী মন্ডন দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের সংগ্রাম পুর গ্রামর মৃত ছুরাত আলী মন্ডলের ছেলে।

 

এ বিষয়ে নিহত খেজের আলী মন্ডলের পুত্রবধূ লিপি আরা বলেন, আমি আজ প্রায় দুই মাস যাবত আমার বাবার বাড়ি হরিন গাছী গ্রামে ছেলে মেয়ে নিয়ে অবস্থান করছি। আমার স্বামী কাজকর্ম করেনা তাই তার বাবা বিদেশ পাঠানোর জন্য জমি জায়গা লিজ দিয়ে বিদেশ পাঠানোর চেষ্টা করছে। আজ শনিবার (৭ অক্টোবর) দিনগত রাতে মালোশিয়ার ফ্লাইট আমার স্বামীর। আমার স্বামী তাই আমাদের পাশের গ্রাম পিয়ারপুর ইউনিয়নে সাতগাছা গ্রামে খালার বাসায় ছিল। আমার শোশরু একা বাড়িতে ছিলো। কে বা কাহারা আমার শোশুর কে হত্যা করেছে আমি এই ঘটনার বিচার চাই।

এ বিষয়ে নিহত খেজের আলী মন্ডলের ছেলে আনারুল ইসলাম মন্ডল বলেন, আমি বিদেশ যাবো সেই কারনে আমার বাবার সাথে শুক্রবার বিকালে বাড়িতে এসে দেখা করে যায়। রাতে আমি পাশের গ্রামে আমার খালার বাসায় ছিলাম সকালে শুনছি আমার বাবাকে কে বা কাহারা হত্যা করে মাঠের মাঝে ফেলে গেছে। আমি আমার বাবার হত্যা কারিদের বিচার দাবি করছি।

এ বিষয় ঘটনা স্থান পরিদর্শন করেন দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম ও ভেড়ামারা -দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ।

এ বিষয়ে ভেড়ামারা -দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহসীন আল মুরাদ বলেন, আমরা খবর পায় সংগ্রামপুর কবরস্থান সংলগ্ন কুমর আলীর আবাদি জমিতে একটি মাথা থেঁতলানো মরা দেহ পড়ে আছে। খবর পেয়ে মরা দেহটি উদ্ধার করে তার পরিচয় নিশ্চিত হই। সে সংগ্রাম পুর গ্রামের খেজের আলী মন্ডল।মরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এই ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD