• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ আসামি গ্রেফতার তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   তেলকুপি সীমান্তে ৫৯ বিজিবির অভিযান ৭টি ভারতীয় মোবাইল ফোন জব্দ কিশোরগঞ্জে ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ র‍্যাব -১১ নারায়ণগঞ্জে সন্ত্রাসী হামলা ৩ সদস্য আহতর ঘটনায় বিশেষ চিরনি অভিযানে অস্ত্র মাদক দ্রব্য জব্দ আটক ১৩ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানাধীন পিরোজপুর এলাকায় মাদকদ্রব্য সহ গ্রেফতার ২ সোয়াবিন তেলের বোতলের ভিতর মাছি ? কালিয়াকৈরে রেলওয়ে জমি অবৈধভাবে দখল করে গড়ে তোলা শতাধিক দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত কটিয়াদীতে শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন সুনামগঞ্জ ডিবি পুলিশের অভিযানে অজ্ঞান পার্টির দুই সদস্য আটক লন্ডন প্রবাসীর চুরাইকৃত মালামাল উদ্ধার

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

Muntu Rahman / ৫১৯ Time View
Update : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

মধ্যনগর (সুনামগঞ্জ)প্রতিনিধি :
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর মরা সমবায় সমিতির সদস্যরা প্রকাশিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন করেছে।

শনিবার দুপুর ১২ টার দিকে মধ্যনগর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন মির্জাপুর মরা সমবায় সমিতির সদস্যরা । সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই সমিতির সদস্য মো: শাহিনূর আলম।

লিখিত বক্তব্যে বলা হয়,’গত ২৯ সেপ্টেম্বর কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে আমার বাবা মরম আলীর বিরুদ্ধে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের ‘মরা সমবায় সমিতি’র প্রকৃত সদস্যদের বাদ দিয়ে রেজিস্ট্রেশনের পায়তারা করার অভিযোগ এনে সংবাদ প্রকাশিত হয়েছে। মির্জাপুর গ্রামের মাসুদ মিয়া নামের এক ব্যক্তির সংবাদ সম্মেলনের বরাত দিয়ে এ সংবাদ প্রকাশিত হয়। ৩৭ বছর আগে ওই সমিতিটি মির্জাপুর গ্রামের ৫৯ জন সদস্য নিয়ে শুরু হয়েছিল। পরবর্তীতে সদস্যের সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আরও দুজন সদস্যকে অন্তর্ভূক্ত করা হয়। বতর্মানে সমিতির সদস্য সংখ্যা ৬১ জন। আমার বাবা ওই সমিতির কোষাধ্যক্ষ হিসেবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করছেন। অথচ প্রকাশিত সংবাদে বলা হয়, মির্জাপুর গ্রামবাসীর অর্থায়নে নাকি ওই সমিতি গঠন করা হয়। সংবাদে সমিতির বতর্মান ফান্ডের যে বিবরণ দিয়েছেন তা প্রকৃত ফান্ডের সাথে বড়ই বেমানান। এছাড়াও সংবাদে আমার বাবার নেতৃত্বে একটি মধ্যস্বত্বভোগী সমিতির সকল সদস্যকে বাদ দিয়ে নাকি রেজিস্ট্রেশনের পায়তারা চালাচ্ছে এবং গ্রামবাসীর পক্ষ থেকে সকল সদস্যদের অন্তর্ভুক্ত করে রেজিস্ট্রেশনের দাবি জানালে আমার বাবা নাকি তা অস্বীকার করেছে। শুধু তাই নয় ওই কুচক্রি মহলের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা সমবায় কর্মকর্তা গত ১০ সেপ্টেম্বর সরেজমিন তদস্ত করলে মাসুদ তাদের স্বপক্ষে কোনো প্রমাণাদি দেখাতে পারেনি। প্রকৃতপক্ষে সত্য এটাই যে, গ্রামের সকলের অর্থায়নে এ সমিতি গঠিত হয়নি। যেখানে বর্তমানে সমিতি পরিচালনার সভাপতি ও সম্পাদকসহ পরিচালনা কমিটি রয়েছে সেখানে একা আমার বাবার বিরুদ্ধে এমন অভিযোগ আনা মিথ্যাচার ছাড়া কিছুই নয়। বতর্মানে সমিতিটি সমবায় থেকে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করা হয়েছে। কিন্তু ওই কুচক্রী মহল মিথ্যা অভিযোগ দিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রমে অহেতুক বিঘ্ন ঘটাচ্ছে। আমি এমন সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Devoloped By WOOHOSTBD